Homeফুটবলঘরের মাঠে আর্জেন্টিনার সেভেনআপ! কোষ্টারিকাকে হারিয়ে এবার স্মরণ করলো ব্রাজিলকে।

ঘরের মাঠে আর্জেন্টিনার সেভেনআপ! কোষ্টারিকাকে হারিয়ে এবার স্মরণ করলো ব্রাজিলকে।

- Advertisement -spot_img

নিকো পাজের আদায় জোড়া গোল। নাম্বার নাইন আলভারেজের পা থেকেও আসে দুই গোল।

শেষে নেমে আবার জোড়া গোল করলেন মাস্তানতুনহো, ম্যাক এলিস্টার কফিনে বাধেন শেষ পেরেক।

আর তাতেই বিদ্বস্ত কোষ্টারিকা দল। আর্জেন্টিনার মাঠে খেলতে এসে লজ্জাজনক হার নিয়েই ফিরতে হচ্ছে দেশটিকে। অপরদিকে কোষ্টারিকার সাথে এই ম্যাচ শেষে আলোচনায় আসলো ব্রাজিল দলও। আর্জেন্টিনার সাত গোল দেওয়া আবারো আলোচনায় নিয়ে আসলো সেলেসাওদের।

ঘরের মাঠে অবশ্য এর আগে সাত গোল খেয়েছিল ব্রাজিল দল, এবার ঘরের মাঠে সাত গোল দিয়ে ইতিহাস রচনা আর্জেন্টিনার।

মনুমেন্টালে ম্যাচের ৮ মিনিটের মাঝেই গোল আদায় করে আর্জেন্টিনা দল। আরো একবার আর্জেন্টিনার নায়ক বনে যান নিকো পাজ।

।আগের ফ্রেন্ডলি মৌসুমে ৪ গোল এসিস্ট করা নিকো এবার গোল পেলেন ম্যাচের ৮ মিনিট। বামদিক থেকে আলভারেজ ওয়ান টু খেলে বক্সে প্রবেশ করলেও সেখান থেকে বল ছুতে পারেননি তিনি।

আর সেই ফাকা জায়গা পেয়েই নিকোর দুরপাল্লার শট, যে জোড়ালো শটের জবাব ছিল না গোলরক্ষকের কাছে।

আগেরবার না পারলেও ৩৫ মিনিটে ঠিকই পারেন আলভারেজ। ডানদিক থেকে তাকে ক্রস বাড়ান এই ম্যাচে একাদশে ফেরা রাইট ব্যাক আগস্টিন গিয়াও।

গিয়াও এর দারুণ এক ক্রস থেকে ডিবক্সে থাকা আলভারেজ করেন ডান পায়ের নিখুত এক শট। সেই শটে আর্জেন্টিনার বাড়ে লিড, ২-০ এগিয়ে যায় আলভিসেলেস্তারা।

আলভারেজের গোলের পর আবারো দৃশ্যপটে নিকো পাজ, এবার করলেন অসাধারণ এক গোল। মাঝমাঠ থেকে বল পেয়ে শুরুতে একজনকে পরাস্ত করে এগিয়ে যান, এরপর আরো একজন তাকে প্রেস করতে আসলে নেন বল কন্ট্রোল।

সেখানেই ডিবক্সের কিছুটা ভিতরে এসে করেন দুর্দান্ত এক শট। কঠিন এঙ্গেল হলেও পাজের দক্ষতায় সেটাই খুজে নেয় জালের ঠিকানা।

গোল উৎসবে পাজের সাথে টক্কর দিচ্ছিলেন আলভারেজ। ৪৩ মিনিটে তিনি করেন আরেক দুর্দান্ত গোল।

এবার ডানদিক থেকে বক্সে প্রবেশ করেন আলভারেজ। সেখানেই তার সামনে ডিফেন্ডার থাকলেও দারুণ এক পাওয়ারফুল শটে নিয়ার পোষ্টে আদায় করেন গোল। ফার্স্ট হাফে ৪-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয় হাফে মাঠে নামেন ফ্রাংকো মাস্তানতুনহো। নেমেই আদায় করেন জোড়া গোল। যার শুরুটা করেন ৪৮ মিনিটে। আর ৮৯ মিনিটে বা পায়ের দারুণ এক স্ক্রিমারে ডানদিকের পোষ্টে জালে জড়ান বল।

এর মাঝে ৭৮ মিনিটে এক গোল করেন ম্যাক এলিস্টার। দারুণ সব ডাবল টাচে নিজেকে ফাকায় রেখে সহজ ফিনিশিংএ করেন গোল আদায়। এই চারের গোলে বড় জয় আদায় আর্জেন্টিনার, তুলে নিলো সেভেনআপ। যে জয় আর্জেন্টিনাকে দিবে আত্মবিশ্বাস।

একদিকে যেমন আছে বড় জয়, আরেকদিকে আর্জেন্টিনার সেভেনআপ যেন একটু হলেও ফেলবে তাদের রাইভাল ব্রাজিল ফ্যানদের। সব মিলিয়ে আরো এক দুর্দান্ত দিন কাটলো আলভিসেলেস্তা ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here