Homeক্রিকেটটেষ্ট ক্রিকেটের ১৫০ বছরের রেকর্ড ভাঙার সামনে হাসান মাহমুদ এক উইকেট পেলেই...

টেষ্ট ক্রিকেটের ১৫০ বছরের রেকর্ড ভাঙার সামনে হাসান মাহমুদ এক উইকেট পেলেই করবেন যে কীর্তি!

- Advertisement -spot_img

টেষ্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেট মুত্তিয়া মুরালীধরণের। আন্তজার্তিক টেষ্টে ৮০০ উইকেট শিকার করেন এই লঙ্কান স্পিনার।

আন্তজার্তিক টেষ্টে সর্বোচ্চ ফাইভার আদায়ও করেন এই ডানহাতি স্পিনার। অপরদিকে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ ফাইভার আদায় করেন নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার রিচার্ড হ্যাডলি।

পরিসংখ্যানে তাদের থেকে যোজন যোজন দূরে বাংলার হাসান মাহমুদ। কিন্ত এক রেকর্ডে হাসান ছাড়িয়ে যাওয়ার সামনে সবাইকে। আর সেই কীর্তি করতে পারেননি কেউ।

টেষ্ট ক্রিকেটে হাসান মাহমুদ খেলেছেন মাত্র ২০ ম্যাচ। এই ২০ ম্যাচের মাঝেই হাসান করেছেন এই কীর্তি।

২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ফাইফার তুলে নেন হাসান মাহমুদ।

সেবার ৪৩ রানে নেন ৫ উইকেট, সেই টেষ্টও জয় করে বাংলাদেশ। একই বছর চেন্নাইতে রোহিত, কোহলিদের আতঙ্কের কারণ হন হাসান মাহমুদ।

২০২৪ সালে ভারতের বিপক্ষে তাদের মাঠে তুলে নেন দ্বিতীয় ফাইফর, ৮৩ রানে নেন ৫ উইকেট।

ইঞ্জুরি থেকে ফিরে হাসান তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেন অষ্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেই টেষ্টে।

যেখানে ডারউইনে স্মিথ, হেডদের আউট করে ৫৫ রানে ৬ উইকেট তুলে নেন এই পেসার, বাংলাদেশ জেতান সেই টেষ্টে। ডারউইন হাসানকে দেয় পরিচিতি, তবে হাসান ইতিহাসের দিকে যান ধারাবাহিক পারফর্মেঞ্চ দিয়ে।

২০২৬ সালে এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ দল। দুবাইয়ে সে ম্যাচেও ফাইফার হাসান মাহমুদের, একইসাথে তুলে নেন হ্যাট্রিকও।

এরপর ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সিরিজ নিজেদের পক্ষে না এলেও হাসানের ফাইফার ছিল অবধারিতভাবেই। সিলেট টেষ্টে ৯০ রানে ৬ উইকেট নেন হাসান মাহমুদ, বাংলাদেশকে ম্যাচ ড্র করতে করেন সাহায্য।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেষ্টে হাসানের স্বীকার ৪ উইকেট। এখনও ৩ উইকেট রয়েছে দক্ষিণ আফ্রিকা দলের।এই ৩ উইকেটের একটিও যদি হাসান পান, তবে নাম লেখাবেন বিশেষ ইতিহাসে।

টেষ্ট ইতিহাসে এখন পর্যন্ত কোন বোলার নিজের প্রথম ৬ টি ফাইফার ৬ টি আলাদা দেশের হয়ে নিতে পারেননি। একমাত্র অজি স্পিনার নাথান লায়ন ৫ টি আলাদা দেশের হয়ে করেন এই কীর্তি। আর সেই রেকর্ড ভাঙার জন্য ১ উইকেটের অপেক্ষা হাসান মাহমুদের। তাতে বদলে যাবে টেষ্টের ১৫০ বছরের ইতিহাস

টেষ্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ ৮ দেশে ফাইভার নেন পাকিস্তানের লিজেন্ড ওয়াসিম আকরাম, মুরালিধরন নেন ৭ দেশে। আগামীদিনে সেই কীর্তিও ছুতে চাইবেন হাসান, থাকবে সুযোগও। তবে এর আগে এবার টেষ্ট ক্রিকেটের বিরল কীর্তিতে নাম লেখানোর সামনে হাসান মাহমুদ। আজ এক উইকেট নিয়ে হাসান নাম লেখাক এই রেকর্ডে, এমনটাই চাওয়া থাকবে দেশের কোটি ক্রিকেট ভক্তের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here