Homeনারী ক্রিকেট৭ উইকেটের জয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

৭ উইকেটের জয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

- Advertisement -spot_img

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ওয়ানডে ১-১ এ থাকায় সিরিজের শেষ ম্যাচ রূপ নেয় অঘোষিত ফাইনালে। সেখানে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে পাক মেয়েরা করে ১৬৬ রান। জবাবে ৪৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ।

মিরপুরে জয়ের জন্য ১৬৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা ও মুর্শিদা খাতুন। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান যোগ করেন তারা দুজন। দেখেশুনে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা। ৯০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। আরেক ওপেনার মুর্শিদা হাফ সেঞ্চুরি পেয়েছেন ৮৮ বলে।

 

বাংলাদেশের ‍উদ্বোধনী জুটি ভাঙেন নাশরা সান্ধু। ফারজানা লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে ভাঙে মুর্শিদার সঙ্গে তার ১২৫ রানের জুটি। ডানহাতি এই ওপেনার আউট হয়েছেন ৬২ রানের ইনিংস খেলে। ফারজানা ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদা। ৫৪ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়েছেন নিদা রশিদ।

 

চারে নেমে সুবিধা করতে পারেননি ফাহিমা খাতুন। উম্মে হানির বলে রান আউটে কাটা পড়েছেন তিনি। দ্রুত তিন উইকেট হারালেও সোবহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জ্যোতি। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। ৭ উইকেটের জয়ের দিনে জ্যোতি ১৮ এবং সোবহানা অপরাজিত ছিলেন ১৯ রানে।

 

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিদরা আমিনের ৮৪ রানের দুর্দান্ত ইনিংসের পরও ১৬৬ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তানের মেয়েরা। আরেক ওপেনার সাদাফ সামছ করেন ৩১ রান। তবে ব্যাটারদের কেউই এদিন সুবিধা করতে পারেননি।

 

বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার তিনটি ও রাবেয়া দুটি উইকেট লাভ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here