এই শতাব্দীর সেরা দুই খেলোয়াড় কে.? এই প্রশ্নে সবার উত্তরই হবে এক। মেসি ও রোনালদো এই শতাব্দীর সেরা খেলোয়াড় হবেন, এ নিয়ে দ্বন্দ্ব নেই কারো। তবে এদের পর সেরা তিনে কারা থাকবেন, কারা থাকবেন সেরা দশে বা সেরা বিশে, এরকম করে সাধারণত ভাবেননি কেউ। এবার সেখানে নিজেদের ভাবনা প্রকাশ করেছে ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন। সেখানে প্রকাশিত এক পোষ্টে সেরা ২০ এর তালিকা প্রকাশ করেছে তারা।
তালিকায় সবার সেরা লিওনেল মেসি। আটবারের ব্যালন ডি অর, বিশ্বকাপ ও দুইবার কোপা আমেরিকা জয় করা, দ্বিতীয় সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ এসিস্ট, সর্বোচ্চ ড্রিবলিং করা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকেই তালিকায় সবার উপরে রেখেছে তারা। অনেকের কাছেই লিওনেল মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। আর সেখানে এই শতাব্দীর সেরা হিসেবে মেসিকে ইএসপিএনের রাখাই বরং যৌক্তিক।

তালিকায় দুইয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি একে থাকলে রোনালদো দুইয়ে থাকবেন, এটা অনেকটা অনুমেয়ই। পাচবারের ব্যালন ডি অর ও সর্বোচ্চ চ্যাম্পিয়নস লীগ জয় করা, আন্তজার্তিক ও ক্লাবে সর্বোচ্চ গোল করা, জাতীয় দলের হয়ে একাধিক শিরোপা জয় করা রোনালদোকেই মেসির পরে জায়গা দিয়েছে ইএসপিএন। আর এই তালিকার তিনে জায়গা পেয়েছেন থিয়েরি অনরি। ফ্রেঞ্চ এই স্ট্রাইকার নিজের সেরা সময়ে আর্সেনাল ও বার্সেলোনার হয়ে দাপট দেখিয়েছেন। নিজের ক্যারিয়ারে ক্লাবে ৩০০ এর বেশি গোল করা এবং জাতীয় দলের হয়ে ৫১ গোল করা অনরিকে তালিকার তিনে রেখেছে ইএসপিএন।
তালিকার চারে আছে অনরির স্বদেশী বিশ্বকাপজয়ী খেলোয়াড় জিনেদিন জিদান। জিদানের ক্লাব মাদ্রিদের লুকা মদ্রিচ আছেন তালিকার পাচে। বিশ্বকাপের ফাইনালে দলকে নিয়ে যাওয়া ও ব্যালন ডি অর জয় করা এবং ৬ বার চ্যাম্পিয়নস লীগ জয় করে সেরা পাচে এসেছেন মদ্রিচ।
এই তালিকার সেরা পাচে ব্রাজিলের কেউ না থাকলেও সেরা ২০ এ আধিপত্য ব্রাজিলেরই। তালিকায় আছে মোট ৪ জন ব্রাজিলের খেলোয়াড়, এর থেকে বেশি আছে শুধু স্পেন দলের খেলোয়াড়। এই দশকটা মোটেও ভালো কাটেনি ব্রাজিলের। মাত্র এক বিশ্বকাপ জয় করেছে, আছে টানা ট্রফিক্ষরা। এরপরও এই শতাব্দীর সেরা বিশে চার ব্রাজিলিয়ান। তালিকার ৯ ও ১০ অবস্থান দুই ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো ও রোনালদো নাজারিও। একজনকে বলা হয় ম্যাজিশিয়ান, আরেকজন সর্বকালের সেরা নাম্বার নাইন। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জয় করাতে এদের ছিল অনন্য ভুমিকা। আর তালিকায় ১৯ ও ২০ নাম্বারে আছেন কাকা ও নেইমার। বিশ্বকাপ, ব্যালন ডি অর, চ্যাম্পিয়নস লীগ, এই তিনজয়ী খেলোয়াড় কাকা। ব্রাজিলের হয়ে সর্বশেষ জিতেছেন ব্যালন ডি অর। আর অনেকটা আনক্রাউনড প্রিন্স নেইমার। তবে ব্রাজিলের মত দলের সর্বোচ্চ গোলদাতা, এক যুগ ধরে বার্সেলোনা ও পিএসজির ছিলেন শীর্ষসারির পারফর্মার। তাকে তালিকায় রেখেছে ইএসপিএন।

এই তালিকার ব্রাজিল ছাড়াও ৫ জন আছে স্পেনের খেলোয়াড়। এর মাঝে আছেন দুই মিডফিল্ডার জাভি ও ইনিয়েস্তা ও দুই ডিফেন্ডার র্যামোস ও পুয়োল। আছেন আরেক ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। নিজেদের সোনালী সময় পার করা স্পেনের এই ৫ জন আছেন সেরা বিশে। অভিজ্ঞদের ভীরে আছেন তরূন কিলিয়ান এমবাপ্পে।।এছাড়া বেনজামা, লেওয়ান্ডোয়েস্কি, ক্রুস, ইব্রাহোমোভিচ, কেভিন ডি ব্রুইনাদের মত খেলোয়াড় আছেন এই তালিকায়। সব মিলিয়ে এই তালিকা যেন তারকার মেলা।




