Homeআন্তর্জাতিককান্নাকাটিতে লাভ হয়নি আর্জেন্টিনার, নালিশ প্রত্যাখান করলো ফিফা।

কান্নাকাটিতে লাভ হয়নি আর্জেন্টিনার, নালিশ প্রত্যাখান করলো ফিফা।

- Advertisement -spot_img

পেয়ে হারানোর বেদনা কাকে বলে এবার আর্জেন্টিনা সর্মথকরা টের পেলো হারে হারে।।
মনে আছে কোপা-আমেরিকা তে, ব্রাজিলের গোল বাতিল করেছিলো এক আর্জেন্টাইন রেফারি।
সেদিন ব্রাজিল ফুটবলারদের অকূল আবেদন কর্নপাত করেনি কনমেববল।
এবার সেটা যেনো ফিরে পেলো আর্জেন্টিনা। প্রকৃতি নিলো মোক্ষম প্রতিশোধ।

অলেম্পিক ফুটবলে আর্জেন্টিনা প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হারের পর, তোলা হয়েছিলো নানান প্রশ্ন। হার মেনে না নিয়ে আর্জেন্টাইনারা শুরু করেছিলো কান্নাকাটি।
খোদ আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি পর্যন্ত, তার ইনষ্ট্রাগ্রামে পোস্ট করে ফিফার বিপক্ষে অবস্হান নিয়েছিলো।
কিন্তুু কোন কিছু তেই লাভের লাভ হয়নি, আর্জেন্টিনা ভক্তদের কান্না গেলো বৃথা।
ফিফার সাথে বরাবরই সু-সম্পর্ক বজায় রাখা মেসির কথাও আমলে নেয়নি ফিফা।
অলেম্পিকে মরক্কোর বিপক্ষে ম্যাচ হারের পর আর্জেন্টিনার দেওয়া নালিশ কে প্রত্যাখান করলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি কালে সোশাল মিডিয়া তে আর্জেন্টিনা কে ঘিরে দেখা যায় নানা ধরনের বির্তক।
লিওনেল মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে এক পক্ষ বারবার প্রশ্ন তুলে ফিফার বিশেষ সুবিধা পায় আর্জেন্টিনা।
লিওনেল মেসির জনপ্রিয়তা ব্যাবহার করার জন্য প্রতি টুর্নামেন্ট আর্জেন্টিনার পক্ষ-পাতিত্ব করে ফিফা।।
অভিযোগ টা একেবারে মূল্যহীন ও নয়, কাতার বিশ্বকাপে তো, প্রায় প্রতি ম্যাচে একটি করে পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা।
সেমিফাইনালে স্বয়ং লুকা মদ্রিচ পর্যন্ত আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে তুলেছিলো প্রশ্ন। আর পোলান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি তো এখন ফুটবল সর্মথকদের কাছে হাস্যকর।।

কিন্তুু ফিফা এবার সেই আর্জেন্টিনার বিপক্ষে নিলো অবস্হান।
যেনো সর্ম্পক বদলিয়ে গেলো চোখের পলকে!!
ঘটনার সূত্রপাত, আর্জেন্টিনা-মরক্কোর অলেম্পিক ফুটবলের প্রথম ম্যাচে।
কি ছিলো না সেদিনের ৯০ মিনিটের সেই লড়ায়ে, উত্তেজনা, রোমাঞ্চ ড্রামা সবটাই দেখেছে ফুটবল প্রেমীরা।।
ম্যাচে নির্ধারিত, ৯০ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা ফরওয়ার্ড দের একের পর এক মিসের ফলে ২-১ ব্যাবধানে এগিয়ে ছিলো মরক্কো।।
তবে ৯০ মিনিট পরে রেফারি অতিরক্ত সময় যোগ করে আরও ১৫ মিনিট।।

এই ১৫ মিনিটে কোন গোল না পেলেও ১৬ তম মিনিটে, ক্রিষ্টিয়ানো মেদিনার গোলে সমতায় ফিরে আকাশী-নীলরা।
কিন্তুু এরপর বেঁধে যায় এলাহী কান্ড, গ্যালারি থেকে মাঠে প্রবেশ করে মরক্কো সর্মথকরা।।
ফুটবলারদের নিরাপত্তার তাগিদে, ড্রেসিরুম পাঠিয়ে দেন রেফারি।
প্রায় ২ ঘন্টা পর শুরু হয় খেলা, কিন্তুু খেলা শুরুর আগে ভিএআর চেকে আর্জেন্টাইনর গোলটি বাতিল হয়েছিলো অফ-সাইডে।।
এরপর তেলেবেগুনে জ্বলে উঠে পুরো আর্জেন্টিনা শিবির।। খোদ মেসি থেকে শুরু করে, প্রতিটি আর্জেন্টিনা সর্মথকরা গোল বাতিলের বিপক্ষে অবস্হান নেয়।।
ফিফার দারস্হ হয় এ,এফ,এ কিন্তুু সে নালিশ কে প্রত্যাখান করে দিলো ফিফা।
সম্প্রতি এক বিবৃতিতে আর্জেন্টিনার করা নালিশ কে, প্রত্যাখান করে ফিফা বলেছে, অলেম্পিকে ফুটবলে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার গোল বাতিল হয়েছে ভি,এআর নিয়ম অনুযায়ী।
রেফারিরা কোন পক্ষ-পাতিত্ব করেনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here