গত দুই সিজন ভালো কাটেনি চেলসির। শেষ দুই সিজন চ্যাম্পিয়নস লীগ দূর থাক, ইউরোপিয়ান আসরেই দেখা যায়নি চেলসিকে। মালিকানা বদলের পর কিছুতেই যেন ভাগ্য বদল হচ্ছিল না চেলসির। ফলে নতুন পন্থা গ্রহণ করে দলটি। সেই পদ্ধতির আওতায় দলে ভেড়ায় একের পর এক তরূন খেলোয়াড়কে।
আর সেখানেই চেলসির নতুন মুখ আর্জেন্টাইন ডিফেন্ডার আনসেলমিনো। এই ডিফেন্ডারকে দলে ভেড়াতে ১৬০ কোটির বেশি টাকা খরচ করেছে চেলসি। ১৫ মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। চেলসির সাথে সাত বছরের বিশাল চুক্তি করেছেন এই ডিফেন্ডার। এর আগে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়ার্সে ছিলেন আনসেলমিনো।
এই সিজনে বোকা জুনিয়ার্সের হয়ে ৫ ম্যাচ খেলেন আনসেলমিনো। সে ৫ ম্যাচে ১ গোলও করেন তিনি। সর্বমোট এই দলটির হয়ে খেলেন মোট ১০ ম্যাচ। সেই ১০ ম্যাচেই আনসেলমিনো প্রমাণ করেন, কেন তাকে ভবিষ্যতের সেরাদের একজন ভাবা হয়।

আনসেলমিনোকে ডাকা হত বোকা জুনিয়ার্সের বড় রত্ন হিসেবে। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় ও বোকার প্রেসিডেন্ট রিকুয়েলমের মতে সে একজন বড় ফুটবলার হবে আগামী দিনে। এমনকি তার মাথা ও চিন্তা করার দক্ষতা আগামী দিনে তাকে অনেকদুর এগিয়ে নিয়ে যাবে।
সেন্টার ব্যাক হিসেবে দুইদিকেই খেলতে পারেন আনসেলমিনো। এই দিকটি ডিফেন্ডার বা সেন্টার ব্যাকদের অনেকেই পারেননা। তবে ডান সেন্টার ব্যাক কিংবা বাম সেন্টার ব্যাক, দুইদিকে খেলতে পারেন তিনি। বোকা জুনিয়ার্সে তাকে কাতা নামে ডাকা হত। কেননা তার খেলার ধরণের সাথে সাবেক ডিফেন্ডার কাতা দিয়াজের খেলার ধরণের সাথে আছে অনেক মিল। শারীরিকভাবেও বেশ শক্ত আনসেলমিনো। আনসেলমিনোর আরেক ভালো দিক তার শেখার আগ্রহ। খুব দ্রুত শিখতে পারেন তিনি এবং শিখতে চান। ফলে ইউরোপের মঞ্চে খুব বেশি কিছু শিখে আগামী দিনে উজ্জ্বল হবার সম্ভাবনা আছে তার।

৭ বছরের চুক্তি হলেও এখনই আনসেলমিনোকে দলে নিবেনা চেলসি। আগামী জানুয়ারি পর্যন্ত তাকে বোকা জুনিয়ার্সেই রাখা হবে লোনে। এরপর শীতকালীন ট্রান্সফার শেষে দলের সাথে যুক্ত হবেন আনসিলমিনো। এর আগে ট্রান্সফার উইন্ডোর আগেই আনসেলমিনোর দিকে আলাদা নজর ছিল চেলসির। তবে এবার চুক্তি সম্পন্ন করে নিলো চেলসি। আগামী দিনে আনসিলমিনোর দিকে নজর থাকবে স্কালোনিরও। এর মধ্যে অবসর নিয়েছেন অটামেন্ডি। তার বদলে আগামী দিনে আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন এই ডিফেন্ডার। তবে সেটা সময়ের উপর তুলে থাক। চেলসিতে আনসেলমিনো ভালো করুক, এটাই চাওয়া সবার।




