Homeআন্তর্জাতিকভিনি রদ্রিগো এমবাপ্পেদের নিয়ে শিরোপা জয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

ভিনি রদ্রিগো এমবাপ্পেদের নিয়ে শিরোপা জয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

- Advertisement -spot_img

আনুষ্ঠানিকভাবে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, এটা বেশ পুরোনো খবর। ৬ বছরের জল্পনা কল্পনা, অসং্খ্য রিউমার, অনেক নিউজ, অনেক বছরের হিসাব নিকাশ শেষে অবশেষে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। এমবাপ্পের এই যোগদান দর্শকদের আনন্দ দিয়েছে। তার প্রেজেন্টেশন, জার্সি বিক্রি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দর্শকদের খোরাক দেয় বটে। তবে এর ফাকে একটা চাওয়া সবসময়ই থাকে। কবে মাদ্রিদের হয়ে মাঠেই নামবেন এমবাপ্পে।

ভক্তদের সেই আক্ষেপও ঘুচতে যাচ্ছে খুব শীঘ্রি। এবার মাঠে নামতে প্রস্তত কিলিয়ান এমবাপ্পে। সুপার কাপের ফাইনালে মাঠে নামবেন এমবাপ্পে। শুধু এমবাপ্পে নন, দুই ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোও থাকবেন শুরুর একাদশে। তাদের নিয়েই শক্তিশালী এটাকিং লাইনআপ নিয়ে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

সুপার কাপ ফাইনাল মুলত ইউরোপের সেরা দুই আসরের চ্যাম্পিয়নের লড়াই। যেখানে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। আর অপরাজেয় বায়ার লেভারকুসেনকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইউরোপা লীগ জয় করে ইতালিয়ান ক্লাব আটলান্টা। এবার দুই ক্লাব মুখোমুখি হবে নিজেদের মাঝে লড়াই।

প্রি সিজনে ৩ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। এর মাঝে ২ ম্যাচ হার ও ১ জয় লস ব্লাঙ্কোসদের। তবে জয় পরাজয় ছাপিয়ে সবাইকে পরীক্ষা করাই ছিল প্রি সিজনের উদ্দেশ্য। এই সময়ে ৩ ম্যাচের ভিতর এক ম্যাচ করে শুরু করেন ভিনিসিয়াস ও রদ্রিগো। তবে কিলিয়ান এমবাপ্পে এখনও নামননি মাঠে। প্রি সিজনের ফ্রেন্ডলি ম্যাচে এমবাপ্পেকে সুযোগ না দিলেও সুপার কাপের মত আসরের ফাইনালে এমবাপ্পেই যে হতে পারেন রিয়ালের ট্রাম্প কার্ড, তা নিয়ে সন্দেহ নেই।

শেষ ৩ ম্যাচে ৩ ধরণের এটাকিং লাইনআপ ছিল রিয়াল মাদ্রিদের। এন্ড্রিক, গুলার, দিয়াজ সবাই মুল একাদশে ছিল ঘুরিয়ে ফিরিয়ে। তবে আটলান্টার বিপক্ষে ম্যাচে স্বপ্নের এটাকিং লাইনআপই পাবে রিয়াল মাদ্রিদের সমর্থকরা। যেখানে ডানদিকে থাকবেন রদ্রিগো। আর লেফট উইঙে থাকবেন নাম্বার সেভেন ভিনিসিয়াস জুনিয়ার, যিনি ব্যালনের রেসে আছেন সবার চেয়ে এগিয়ে। তাদের সাথে মাঝে থাকবে কিলিয়ান এমবাপ্পে। এ যেন রিয়াল মাদ্রিদের স্বপ্নের এটাকিং লাইনআপ এখন বাস্তব।

১৫ আগষ্ট সুপার কাপে ফাইনালে নামবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি আটালান্টার বিপক্ষে খেলবে পোলান্ডের স্টাডিও নারোডোয়ি স্টেডিয়ামে। আর সেখানেই মৌসুমের প্রথম শিরোপার হাতছানি ভিনি, এমবাপ্পেদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here