Homeআন্তর্জাতিকজাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল,বিসিবির কাছে চেয়েছেন ট্রেইনারও

জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল,বিসিবির কাছে চেয়েছেন ট্রেইনারও

- Advertisement -spot_img

তামিক ইকবাল খান,ক্রিকেট ক্যারিয়ারের বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান যেমন তিনি,ঠিক তেমনি তার জাতীয় দলে ফেরা মা ফেরার নাটকীয়তাও দীর্ঘ। কোচ আর ম্যানেজমেন্টের একটি অংশের সাথে দ্বন্দেই ছেড়েছিলেন ক্রিকেট, আর এখন সেই বোর্ডে বড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে।আর সেই কারনেই হয়তো আবারো জাতীয় দলে ফিরছেন তামিম।
দেশের জনপ্রিয় পত্রিকা সমকাল বোর্ডের এক গোপন সূত্রের বরাদ দিয়ে লিখেছে
“বোর্ডের একটি সূত্রে জানা গেছে, ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে ফিটনেস ট্রেনার চেয়েছেন তিনি। পুরো অনুশীলন সুবিধা চেয়েছেন তামিম। তবে কবে থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করবেন, তা জানা যায়নি। ”


এর আগে গতকাল বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন “আগে সিদ্ধান্ত ছিল, বোর্ড সভাপতির সঙ্গে কথা বলবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা কাজ শুরু করব। আমার মনে হয়, এখন অনেক কিছু বদলে গেছে। তামিম ইকবালের মতামতটা তার সঙ্গে কথা বলে জানার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই।”

(এই অংশের ভিডিওটা ইউস করবেন গতকালের)”
গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন তামিম ইকবাল। এরপর ওয়ানডে বিশ্বকাপে খেলার কথা থাকলেও, নাটকীয়ভাবে শেষ মুহূর্তে ছিটকে পড়েন তিনি। মাঝে প্রিমিয়ার লিগ ও বিপিএল দিয়ে মাঠে ফিরলেও জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি বাঁহাতি ওপেনারের।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গুঞ্জন আছে, ওই টুর্নামেন্ট দিয়েই ফের জাতীয় দলে ফিরতে পারেন তামিম ইকবাল।

এর আগে পাপনও অবশ্য জানিয়েছিলেন আগামী বছর ফিরতে পারেন তামিম,

পাপন গত এপ্রিলে বলেন , ‘লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল ও প্রথমে ক্রিকেট অপারেশন্সের জালাল ইউনুস এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সঙ্গে বসবেন তারপর আমার সাথে বসবে। ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি, ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে খেলবে।’

জাতীয় দলে না খেললেও চলতি বছর ফরচুন বরিশালের হয়ে বিপিএলে খেলেছেন তামিম। দলকে নেতৃত্ব দিয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপাও এনে দিয়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here