নেইমার ও বার্সেলোনা, দুটিই যেন হয়ে আছে ভক্তদের আবেগের এক অংশ। বার্সেলোনার হয়ে শেষবার চ্যাম্পিয়নস লীগ জয় করেন নেইমার, ঐটাই ছিল বার্সেলোনার শেষ চ্যাম্পিয়নস লীগ জয়। এরপর নেইমার পিএসজিতে যোগ দেন রেকর্ড ট্রান্সফারের ফি তে। এরপর নেইমার ও বার্সেলোনা, সবারই গিয়েছে ডাউনফল। যে কারণে নেইমার ভক্তরা বারবার যেমন মনে করেন বার্সেলোনাকে, বার্সা ভক্তদের প্রাণেও বাজে নেইমারের সুর।

সেই দাবি মিলেমিশে একাকার হতে পারত। বার্সেলোনা সমর্থকরা কিছুদিন আগে দাবি করেছিল নেইমারকে চান তারা। লেফট উইঙের সমস্যায় নিকো উইলিয়ামস বা লুইজ দিয়াজ নয়, নেইমারের প্রতি ভরসা তাদের। এবার জানা গেলো সেই প্রত্যাশা পুরণে নেইমারও নিজেকে অফার করেছিলেন বার্সেলোনায়।
গত সিজনে পিএসজি ছেড়ে সৌদি লীগের ক্লাব আল হিলালে যান নেইমার। তবে সেখান থেকেই ইউরোপে ফেরার চেষ্টা করেন নেইমার। ইঞ্জুরি আক্রান্ত নেইমার গত সিজনে খেলেন মাত্র পাচ ম্যাচ। তবে ভবিষ্যতের কথা ভেবে আবারো ইউরোপে আসতে চান নেইমার। আর সেখানেই নেইমার নিজেকে প্রস্তাব করেন বার্সেলোনায়। এই সিজনে আল হিলাল থেকে বার্সেলোনায় আসার ব্যাপারে সম্মত ছিলেন নেইমার।

সেক্ষেত্রে সমর্থক ও ক্লাব প্রেসিডেন্ট থেকেও ছিল আগ্রহ। তবে নতুন কোচ হ্যান্সি ফ্লিকের জন্য সেই সম্ভাবনা যায় পিছিয়ে। ফ্লিক নতুনদের নিয়ে বার্সেলোনাকে পুর্ণগঠনের চেষ্টা করছেন। যে কারণে ইঞ্জুরি আক্রান্ত ও উচ্চ বেতনের নেইমারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখাননি তিনি। যে কারণে ফেরা হয়নি নেইমারের।
অবশ্য নেইমারের বার্সেলোনায় ফেরার আলোচনা নতুন নয়। এর আগেই অনেকবার নেইমারের বার্সায় ফেরা নিয়ে আলোচনা হয়েছে। এমনকি ২০২০ সালেও নেইমারকে নিতে পিএসজিকে প্রস্তাব দেয় বার্সেলোনা। তবে পিএসজির সাথে আর্থিক বনিবানা না হওয়া নেইমিকে পায়নি তারা। বেশ কয়েকবার নেইমার ও বার্সেলোনা একে অন্যকে নিয়ে কথা বললেও এই প্রস্তাব আলোর মুখ দেখা যায়নি।
সব মিলিয়ে খুব শীঘ্রি মাঠের ফুটবলে ফিরবেন নেইমি। এই ব্রাজিলিয়ান আল হিলালের হয়েই মাঠে নামবেন প্রি সিজনে। এই সেপ্টেম্বরে দলের বাছাইপর্বে না থাকলেও অক্টোবরে দেখা যেতে পারে নেইমার ম্যাজিক। তবে ভক্তদের এই খুশির মাঝেও থাকছে আক্ষেপ। সেই আক্ষেপ হিসেবেই থাকবে নেইমারকে আবারো বার্সেলোনায় দেখতে না পারার আক্ষেপ। হয়ত আবারো দুইয়ে দুইয়ে চার মিলতে পারত, তবে সেটি আর বাস্তব হলোনা।




