ক্ষমতার হাতবদল হতে না হতেই বড় বদল এসেছে বিসিবিতে।ক্ষমতাধর পাপন এখন পলাতক,পাশাপাশি বিসিবি থেকে হঠানো হয়েছে বেশ কিছু বড় বড় মাথাকে।তবে শুধু তাই নয়,ক্ষমতার হাত পরিবর্তন হতে না হতেই যে নায়কের মুখোস পরা ব্যাক্তি ভিলেন হতে পারে তাও স্পষ্ট। তাইতো বিসিবির আন্ডারে এবার হচ্ছেনা শেখ হাসিনা স্টেডিয়াম দ্যা ব্যোট! নৌকার আকৃতিতে হতে যাওয়া স্টেডিয়াম আপাতত তৈরি করবে না বিসিবি!
এবংকি নৌকার সেফটাকেও ইঙ্গিত দিয়ে বক্তব্য দিয়েছেন বিসিবির নতুন বস শনিবার পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ বলেন
‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেইপ দরকার নেই। মাঠ তো ডিম্বাকৃতির হয়। এখানে দুইটা মাঠ আছে। বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহুর্তে এত বড় বাজেট আমরা এফোর্ট করতে পারব না।’

পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের দরপত্র গ্রহণ প্রক্রিয়া বাতিলের পর ফারুক পূর্বাচলে গিয়ে জানান এখন অগ্রাধিকার পাবে মাঠ।
বিসিবির নয়া সভাপতি বলেন,
‘প্রথমে আমরা একটা মাঠ তৈরির চেষ্টা করবো। তারপর আরেকটা। আমাদের অনেক ধরণের খেলা। বয়সভিত্তিক, নারী ক্রিকেট, ডিভিশনের খেলা আছে। আমাদের মাঠ দরকার। যত তাড়াতাড়ি সম্ভব করব। আমাদের বিসিবিতে পরিচালনা পর্ষদ রয়েছে। পুরনো অনেকেই আমাদের সঙ্গে এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটা করবো। এখানে নাকি প্র্যাকটিস করেছে খেলাও হয়েছে। বেশ কিছু কাজ করতে হবে। মাঠ উঁচু করতে হবে নইলে পানি জমে যায়। অনেক কাজ রয়েছে। বড় আকারের নয়; যা না করলেই নয়।’
২০৩১ আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচলে নৌকার ডিজাইনে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজের পরিকল্পনা করে নাজমু হাসান পাপন।
হয়তো নাম আর আকৃতিটা নির্দিষ্ট ব্যাক্তি বা দলের পক্ষে না হলে ভিন্ন চিন্তাও করতে পারতেন নতুন সভাপতি!




