ব্রাজিলের হয়ে সর্বশেষ কোপা আমেরিকার ম্যাচে মাঠে নেমেছিলেন। সে ম্যাচেও খেলার কথা ছিল না তার। এর আগে মুল দলে সুযোগ পেলেও বেঞ্চেই থাকতে হয়েছে তাকে। তবে রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও এর ইঞ্জুরিতে সুযোগ মিলে ব্রাজিলের মুল একাদশে। আর সেখানেই দেখান দারুণ পারফর্মেঞ্চ। মন জয় করেন ব্রাজিলিয়ান ভক্তদের। ইকুয়েডরের বিপক্ষে জয়ে যতটা না ক্রেডিট রদ্রিগোর, এর অনেকটা ক্রেডিট পান গ্যাব্রিয়েল মেঘালাসও।

জাতীয় দল থেকে ফিরে ক্লাবেও দেখালেন একই পারফর্মেঞ্চ। এবার তার পারফর্মেঞ্চে জয় তুলে নিলো আর্সেনাল। লীগে শক্তিশালী ম্যাচে গানার্সরা হারিয়ে দিয়েছে টটেনহ্যামকে। লীগে এগিয়ে যাওয়ার লড়াইয়ের সাথে ছিল রাইভালদের হারিয়ে দেবার লড়াই, সে লড়াইয়ে শতভাগ সফল আর্সেনাল। আর সেখানেই মুল কারিগর গ্যাব্রিয়েল।
এদিন ম্যাচের একমাত্র গোল আসেন গ্যাব্রিয়েলের পা থেকে। সাকার বাড়ানো ক্রস থেকে ডিবক্সে দাঁড়িয়ে থাকা গ্যাব্রিয়েলের শট খুজে পায় জালের ঠিকানা। ম্যাচের ৬৪ মিনিটে গোল পায় আর্সেনাল। পরবর্তীতে আর গোল না পেলে সেটাই বদলে দেয় ম্যাচের চিত্র।
ব্রাজিলের জার্সিতে ডিফেন্সে অবদান রেখে মন কেড়েছিলেন। এদিনও ডিফেন্সেও সমান অবদান রাখেন গ্যাব্রিয়েল। এদিন ম্যাচে সর্বাধিক একুরেট পাসের হার গ্যাব্রিয়েলের। পাস দিয়েছেন ৯৭ ভাগ হারে। এর বাইরে ২ বার ফাইনাল থার্ডে পাস দিয়েছেন ও ২ টি লং বল দিয়েছেন। ১ বার ট্যাকেল জিতেছেন, ৩ বার করেছেন ক্লিয়ারেন্স। ফিজিক্যাল ব্যাটেলে তার সুনাম আছে, সেই সুনাম রেখেছেন এদিনও। মোট ৮ বারের ৫ বার ডুয়েলস জয় করেছেন।৪ বার জয় করেছেন গ্রাউন্ডস ডুয়েলস, একবার জয় করেছেন এরিয়াল ডুয়েলস। একবার ক্লিয়ার করেছেন হেডে। এমন পারফর্মেঞ্চ করে আর্সেনালকে এনে দিয়েছেন ৩ পয়েন্ট।

গত সিজনে লীগে সবচেয়ে কম গোল হজম করে গানার্সরা। যে কারণে শেষদিন পর্যন্ত লীগে টিকে ছিল তারা। এই সিজনেও ১ ম্যাচ ড্র করলেও তালিকার দুইয়ে থাকা। ৪ ম্যাচ শেষে মাত্র এক গোল হজম করেছে তারা। বর্তমানে আর্তেতা দলের মুল শক্তি তার ডিফেন্স লাইনআপ। আর সেখানেই আর্সেনালকে ভরসা যোগাচ্ছেন গ্যাব্রিয়েল। অনেকদিন ধরেই ধারাবাহিক তিনি।
আগামী দিনে ব্রাজিল জার্সিতেও ধারাবাহিক হওয়া বাকি গ্যাব্রিয়েলে। একাধিক সমস্যা আছে বর্তমান ব্রাজিল দলে, তবে ধীরে ধীরে মিটতে শুরু করেছে ডিফেন্সের সমস্যা। আর সেটা মিটতে শুরু করেছে গ্যাব্রিয়েলদের হাত ধরে। আগামী দিনে গ্যাব্রিয়েল ও মিলিতাও ব্রাজিল ডিফেন্সে প্রাচীর গড়ে তুলুক, এটাই চাওয়া সবার।




