Homeআন্তর্জাতিকএবার সিনেমার পর্দায় দিবালা, দেখা যাবে বিখ্যাত মার্ভেল সিরিজের সিনেমায়

এবার সিনেমার পর্দায় দিবালা, দেখা যাবে বিখ্যাত মার্ভেল সিরিজের সিনেমায়

- Advertisement -spot_img
অনেকের কাছে তিনি আর্জেন্টিনার সবচেয়ে সুদর্শন। ফুটবলার হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন বটে, তবে চেহারা জন্য কেড়েছেন আলাদা নজর। ফলে অনেক নারীদের আকর্ষণ করতে পেরেছেন। অনেকের কাছে তার চেহারা নায়কের মত। অনেকের কাছে আর্জেন্টিনা দলের মধ্যে চেহারার দিক থেকে পোষ্টার বয় পাওলো দিবালা।

এবার যেন দর্শকদের প্রশংসার প্রতিফলন দেখা গেলো দিবালার মাঝে। এর আগে দিবালাকে বলা হয়েছিল তার চেহারা নায়ক সুলভ। যে কারণে এবার সিনেমার পর্দায় দেখা যাবে পাওলো দিবালাকে। আর সেটিও হবে মার্ভেলের সিনেমায়।

সিনেমা জগৎ এর মধ্যে অন্যতম জনপ্রিয় মার্ভেল ফ্রাঞ্চাইজী। এর মাঝে এভেঞ্জার, ইনফিনিটি ওয়ার, স্পাইডারম্যান, আইরনম্যান সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা তৈরি করেছে এই ফ্রাঞ্চাইজী। যেখানে অভিনয় করেছেন অনেক জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। এবার সেই মার্ভেলের সিনেমায় দেখা যাবে পাওলো দিবালাকে।

মার্ভেল ফ্রাঞ্চাইজীর সিনেমা সিরিজ ভেনম বেশ জনপ্রিয়। এই অক্টোবরের ২৪ তারিখ মুক্তি পাচ্ছে এর আরেকটি মুভি ভেনম দ্যা লাষ্ট ড্যান্স। সেখানে ইতালিতে প্রচারের জন্য এই সিনেমায় দেখানো হয় পাওলো দিবালাকে।

সিনেমার ওপেনিং চিত্রে দেখা যাবে দিবালাকে। সেই দৃশ্যে দেখা যায় দিবালা ইতালির এক রাস্তায় হাটছে। সেখানে সবাই তার আইকনিক উজ্জাপন দিবালা মাস্ক এর মত উজ্জাপন করছে। এমন দৃশ্য দেখতে দেখতে হাটতে থাকেন দিবালা। হঠাৎ তিনি পরিণত হন ভেনমে, যিনি এই সিনেমার নায়ক, সুপার পাওয়ারযুক্ত একজন।

এমন কিছুতে অভিনয় করতে পেরে বেশ খুশি পাওলো দিবালা। ব্যাক্তিগতভাবে তিনি নিজেও মার্ভেল সিরিজের ভক্ত। এই ধরণের এক কাজে তার সুযোগ পাওয়া তার কাছে স্বপ্নের মত। আগামী দিনেও এমন কাজে বারবার অভিনয় করতে চান দিবালা।

কেলি মার্সেলের ডিরেকশনে এই সিনেমায় দিবালা ছাড়াও অভিনয় করেন টম হার্ডি, জুনো টেম্পেলের মত তারকা। এর আগে এবারের বিশ্বকাপ বাছাইপর্বে খেলার কথা ছিল পাওলো দিবালার। তবে শেষ মুহুর্তে হাটুর ইঞ্জুরির কারণে ছিটকে যান তিনি। অবশ্য দল থেকে ছিটকে গেলেও কোচের পরিকল্পনায় ভালোভাবে আছেন দিবালা। এছাড়া রোমার হয়েও করছেন দারুণ পারফর্মেঞ্চ। এবার ফাকে অভিনয়ে নিজের দক্ষতা দেখালেন দিবালা। ভবিষ্যতে এই আর্জেন্টাইন সবক্ষেত্রে নিজেকে মেলে ধরুক, এমনটাই চাওয়া আর্জেন্টাইন ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here