Homeআন্তর্জাতিকনভেম্বরেই মাঠে ফিরবেন নেইমার, জানালেন তিনি নিজেই

নভেম্বরেই মাঠে ফিরবেন নেইমার, জানালেন তিনি নিজেই

- Advertisement -spot_img
সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা লিখেছিলেন এক কোটি বছর তোমায় দেখিনা। নেইমার’কে নিয়ে ভক্তদের আক্ষেপ যেন ঠিক ততটাই। কবিতার তুলে ধরা রুপক অর্থ ফুটবল সমর্থকদের আকাঙ্ক্ষাকে তুলে ধরে। কতদিন হয়ে গেলো মাঠের ফুটবলে দেখা যায়না নেইমার’কে।

সেই কোটি বছরের অপেক্ষা শেষ হচ্ছে। একের পর এক ধাপ পেরিয়ে নেইমার ফিরছেন মাঠে। শুধু ফিরছেনই না,ফিরছেন জাতীয় দলের জার্সিতে। ব্রাজিলের পরবর্তী ম্যাচেই হলুদ জার্সিতে দেখা যাবে নেইমারকে।

এর আগে গত বছরের ১৭ অক্টোবর শেষবার উড়ুগুয়ের বিপক্ষে মাঠে নামেন নেইমার। এরপর প্রায় এক বছর হতে চলেছে। এসিএল ইঞ্জুরির কারণে দীর্ঘ সময় মাঠে নামা হয়নি নেইমির। মাঝে আস্তে আস্তে ইঞ্জুরি কাটিয়ে উঠেছেন। এরপর জিম, হালকা রানিং থেকে ফুটবলের স্কিল ট্রেনিং করেছেন ধাপে ধাপে। সর্বশেষ সেপ্টেম্বরের ২৯ তারিখ নিজ ক্লাব আল হিলালের সাথে অনুশীলন করেছেন নেইমার।

আরও পড়ুনঃ- এবার সিনেমার পর্দায় দিবালা, দেখা যাবে বিখ্যাত মার্ভেল সিরিজের সিনেমায়

আর সেখানে নেইমারের ফেরার সম্ভাব্য ডেট দিয়েছে ক্লাবটি। এই মাসের ২১ সেপ্টেম্বর এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর এএফসি চ্যাম্পিয়নস লীগের ম্যাচে আল আইনের মুখোমুখি হবে আল হিলাল। আর সে ম্যাচে আল হিলালের হয়ে মাঠে নামবেন নেইমার, এমনটাই শোনা যাচ্ছে।

এরপর দলের হয়ে বেশ কয়েক ম্যাচ খেলার সুযোগ থাকবে নেইমারের। ২৭ ও ২৯ অক্টোবর আবারো মাঠে নামবে সৌদি প্রো লীগের দল আল হিলাল। এই সময় নেইমার নতুন করে ইঞ্জুরিতে না পড়লে পারবেন খেলতে। আর তাতে জাতীয় দলে ফিরতে পারেন তিনি।

আর সে কারণেই জাতীয় দলে নিজের ফেরার কথা জানালেন নেইমার। সাম্প্রতিক সময়ে নিজের এমন ইচ্ছার কথা জানান নেইমার। আর সে ইচ্ছার কথা ব্রাজিল ফুটবল ফেডারেশনকেও জানান নেইমার।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নভেম্বরে আবারো মাঠে নামবে ব্রাজিল দল। সেখানে ১৪ নভেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। সবকিছু ঠিক থাকলে সে ম্যাচ দিয়েই মাঠের ফুটবলে প্রত্যাবর্তন হবে নেইমারের।

নেইমারে ফেরা ব্রাজিলের জন্য যেমন স্বস্তি, তেমনি ফুটবল দর্শকদের জন্য আগ্রহের। বিশ্বকাপ বাছাইপর্বে দলের অবস্থা উন্নয়নে নেইমারের মত অধিনায়ক ও পারফর্মারের বিকল্প নেই ব্রাজিলের। আর ফুটবলার নেইমার সমাদৃত সারা বিশ্বে। অনেকদিন তার ফুটবল শৈলি মিস করছেন দর্শকদের। ফিরে এসে ব্রাজিল ভক্তদের সাথে দর্শকদের আনন্দেরও কারণ হতে চাইবেন নেইমার জুনিয়ার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here