Homeআন্তর্জাতিকবাবার সঙ্গে ফুটবল খেলার সপ্ন দেখেন রোনালদো পুত্র

বাবার সঙ্গে ফুটবল খেলার সপ্ন দেখেন রোনালদো পুত্র

- Advertisement -spot_img
ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়দের মাঝে একজন রোনালদো। প্রায় দুই দশক ধরে বিশ্বকে শাসন করে আসছেন এই ফুটবলার। এই সময়ে রোনালদো যা অর্জন করেছেন, তা ছুতে পেরেছেন খুব কম ফুটবলার। এমন একজনের খেলা দেখা দর্শকদের জন্য সবসময়ই আনন্দের।

তবে কেমন হবে, যদি মাঠে দেখা যায় দুইজন রোনালদোকে। এমনটা হবারই সম্ভাবনা আছে বর্তমান সময়ে। মাঠে ক্রিশ্চিয়ান রোনালদোকে তো দেখা যাবেই, সাথে দেখা যেতে পারে রোনালদো পুত্র রোনালদো জুনিয়ারকে। অবশ্য এমন স্বপ্ন লালন করেন রোনালদো পুত্র।

আরও পড়ুনঃ- যে তিন খেলোয়াড়ে বদলে গেলো ব্রাজিল দল

বাবার হাত ধরে ফুটবলে আসা রোনালদো পুত্রের। বাবার মত হতে চান বড় তারকা। বাবার মত তারও যে প্রতিভার কমতি নেই, সেটা বুঝা যায় রোনালদোর মায়ের উক্তিতে। রোনালদোর মায়ের মতে রোনালদোর থেকে রোনালদো পুত্রের তার বয়সের তুলনায় প্রতিভা বেশি। অর্থ্যাৎ বাবার মত নিজেকে ধরে রাখতে পারলে আগামী দিনে তারও আছে বড় কিছু করার।

তবে বড় ফুটবলার হবার আগে আরো এক স্বপ্ন আছে রোনালদো পুত্রের। আর সেটা হলো বাবার সাথে খেলা। এমন স্বপ্নের কথাই জানিয়েছেন রোনালদো নিজেই। আর সে কারণে বাবাকে আরো কিছু বছর অপেক্ষা করতে বলেন রোনালদো পুত্র। নিজের পুত্রের ইচ্ছা সম্পর্কে রোনালদো বলেন “ রোনালদো জুনিয়ার বলেছে বাবা আরো কিছু বছর অপেক্ষা কর। আমি তোমার সাথে একদিন খেলতে চাই”

বর্তমানে রোনালদো পুত্রের বয়স ১৪ বছর। খেলেন আল নাসেরের যুব দলে। সেখানেও দারুণ পারফর্মেঞ্চ করে যাচ্ছেন তিনি। আর রোনালদো প্রায় ৪০ ছুই ছুই। শেষের দিন কাটাচ্ছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ খেলার সম্ভাবনাও নেই বললেই চলে তার। যেকোন সময় অবসরের দিতে পারেন ঘোষণা

তবে পুত্রের টানে চাইলেই কিছুদিন খেলতে পারেন রোনালদো। পারফর্মেঞ্চ যে এখনই কথা বলছে তার। গত বছর ৮০ এর অধিক গোল করেছেন রোনালদো। এখনও যেভাবে খেলে চলেছেন ফিটনেস রেখে, জাতীয় দলে যেভাবে পারফর্ম করছেন তাতে চাইলেই খেলতে পারেন কিছু বছর। আর সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করে তার সাথে যোগ দিতে পারেন তার পুত্র। আর তাতে দারুণ এক দৃশ্যের অবতারণা করতে পারবেন ফুটবল ভক্তরা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here