পেলে, রোনালদো, গারিঞ্চা, ম্যারাডোনা, বাতিস্তাতা, ফোরলান, সুয়ারেজ। যুগে যুগে লাতিন আমেরিকার ফুটবলে এসেছে অনেক বড় বড় তারকা। যে ফুটবলাররা রাজত্ব করেছেন সারা বিশ্বে। বর্তমানেও লাতিন আমেরিকান ফুটবলে আছে মেসি, নেইমারের মত বিশ্বসেরা তারকা। এমনকি সেরা একাদশ করতে গেলে বাদ পড়বেন বর্তমান সময়ের অনেক নামী দামী খেলোয়াড়।
সেরা একাদশে গোলরক্ষক পজিশনেই আছেন একাধিক তারকা। আর্জেন্টিনার এমি মার্টিনেজ, ব্রাজিলের এডারসন ও এলিসন এই তিনজন জায়গা পেতে পারেন পৃথিবীর যেকোন একাদশে। তাই এদের ভিতর থেকে সেরা বাছাই করাও বেশ কঠিন। সেখানে সাম্প্রতিক পারফর্মেঞ্চ, জাতীয় দলের পারফর্মেঞ্চ ও দলের প্রতি নিবেদনে সেরা একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ।
আরও পড়ুনঃ- জামাল ভুইয়ার সেরা একাদশ প্রকাশ
সেন্টার ব্যাক হিসেবে আছেন মেঘালাস, ব্রেমার, লিসান্দ্রো, ওটামেন্ডি, আরাউহো, গিমিনেজ সহ আরো অনেক নামীদামী খেলোয়াড়। তবে এই পজিশনে খেলবেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও ও টটেনহ্যামের আর্জেন্টাইন কুটি রোমেরো। দুইজনের শারীরিক দক্ষতা, ট্যাকেলিং, পাসিং এবং আক্রমণে ভুমিকা থাকার জন্য এই দুইজনই হতে পারেন দারুন সমাধান।
লেফট ব্যাক পজিশনে আর্জেন্টিনা ও ব্রাজিল দলে একাধিক তারকা আছে। তবে এই পজিশনে প্যারাগুয়ের জুনিয়ার আলান্সো বর্তমানে দারুণ এক অপশন। বিশ্বকাপ বাছাইপর্বে ডিফেন্স দারুণ পারফর্মেঞ্চ দেখিয়েছে প্যারাগুয়ে, আর সেখানে বড় বড় উইঙ্গারদের রুখে দিয়েছেন আলান্সো। এছাড়া ক্লাবের হয়েও কয়েক সিজন ধরে বেশ ধারাবাহিক আলান্সো।
রাইট ব্যাক পজিশনে আসবেন কলম্বিয়ার রদ্রিগো মুনোজ। কোপা আমেরিকার সেরা একাদশে ছিলেন মুনোজ, ফাইনালে তার অভাবই ভালোভাবে বোধ করে কলম্বিয়া। ডিফেন্স থেকে আক্রমণ, সব জায়গায়ই মুনোজ ভরসার নাম। ইপিএলেও নিজ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে দারুণ পারফর্মেঞ্চ করে যাচ্ছেন এই রাইট ব্যাক। বর্তমানে সেরা একাদশে জায়গা করে নিবেন তিনি।
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সেরা একাদশে থাকবেন ইকুয়েডরের কাইসেদো। চেলসিতে বেশ চড়ামুল্যে যোগ দেন কাইসেদো। ফিজিক্যালিটি ও পাসিং, সব মিলিয়ে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন তিনি। কাইসেদোর সাথে মিডফিল্ডে থাকবেন ফেডেরিক ভালভার্দে। উড়ুগুয়ের এই অধিনায়ক যেকোন দলের মিডফিল্ডের ইঞ্জিন। এই রিয়াল মাদ্রিদ তারকাকে নতুন করে পরিচয় করানো নেই কিছু।
৪-৪-২ ফরমেশনে মিডফিল্ডে খেলবেন আর্জেন্টাইন এলেক্সিস ম্যাক এলিস্টার ও ব্রাজিলের তারকা নেইমার জুনিয়ার। বর্তমানে এটাকিং মিডফিল্ডার হিসেবেই বেশ সাফল্য পাচ্ছেন নেইমি। নাম্বার টেন রোলে নিজেকে দারুণভাবে মেলে ধরতে পারেন তিনি। আর তারকাবহুল আর্জেন্টাইন মিডেও বড় নাম ম্যাক এলিস্টার। তার উপর নির্ভর করে আর্জেন্টিনা দলের আক্রমণ।
আক্রমণে খেলবেন লিওনেল মেসি। স্ট্রাইকার পজিশনে সাধারণত না খেললেও এই পজিশনে নিজেকে আগে অনেকবার প্রমাণ করেছেন এই সর্বকালের সেরা তারকা। একই সত্য ভিনিসিয়াস জুনিয়ারের ক্ষেত্রেও, গত সিজনে এই ফরমেশনে খেলে ব্যালন ডি অরের কাছাকাছি তিনি। সেক্ষেত্রে আক্রমণভাগের বামদিকে খেলবেন ভিনি, ডানদিকে দেখা যাবেন লিওনেল মেসিকে। আর এই একাদশই বর্তমানে লাতিনের সম্ভাব্য সেরা দল।




