বিশ্বকাপ থেকেই যেন ফুটবলে চলছে আর্জেন্টিনার রাজত্ব। একের পর এক টুর্নামেন্ট ও ম্যাচে আর্জেন্টিনা দেখায় দাপট। ফলে খুব দ্রুত র্যাংকিং এর শীর্ষস্থান আরোহন করে ক্লাবটি। সর্বশেষ কয়েক বছরেই ফিফা র্যাংকিং এর শীর্ষ দলের নাম আর্জেন্টিনা। সর্বশেষ র্যাংকিংএও শীর্ষে থাকা দলটার নামও আর্জেন্টিনা।
আরও পড়ুনঃ- নেইমার সহ বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে ব্রাজিল; সাথে থাকছে যারা
বিশ্বকাপ বাছাইপর্ব, ন্যাশনস লীগ ও ফ্রেন্ডলি খেলতে অক্টোবরে মাঠে নামে ফিফার সদস্যপদ থাকা দলগুলো। সেখানে মোট অনুষ্ঠিত হয় ১৭৫ ম্যাচ। যে ম্যাচগুলোর উপর ভিত্তি করে হয় ফিফা র্যাংকিং। আর সেখান থেকে র্যাংকিং এর হিসাব নিকাশ প্রকাশ করেছে ফিফা।
সেখানে এক জয় ও এক ড্র আর্জেন্টিনার। তাতে অবশ্য র্যাংকিংএ কোন সমস্যা হয়নি স্কালোনির দলের। কেননা আগে থেকেই বেশ এগিয়ে ছিল তারা। আর সেখানে তাই নিজেদের অবস্থান ধরে রেখেছে মেসি বাহিনী। তাদের পয়েন্ট মোট ১৮৮৩। গত বছরের জুলাই থেকেই শীর্ষে আছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দুইয়ে আছে বিশ্বকাপের রানারআপ ফ্রাঞ্চ। তাদের রেটিং পয়েন্ট ১৮৫৯. ৮৫। তারাও শেষ এক বছর ধরে আছে এই অবস্থানে। তালিকার শীর্ষ পাচে আসেনি কোন পরিবর্তন। ১৮৪৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে স্পেন, চারে অবস্থান ইংলিশদের।তাদের পয়েন্ট ১৮০৭। শেষ দুই ম্যাচ জয় পেলেও র্যাংকিংএ আগের অবস্থানে ব্রাজিল। তাদের রেটিং পয়েন্ট ১৭৮৪। অর্থ্যাৎ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা থেকে প্রায় ১০০ পয়েন্ট কম ব্রাজিলের।
এই তালিকার এক ধাপ উন্নতি রোনালদোর পর্তুগালের। শেষ ২ ম্যাচে জয়ে তালিকার সাতে উঠে এসেছে তারা। পর্তুগালের আগে র্যাংকিংএ অবস্থান বেলজিয়ামের। রোনালদোর পর্তুগালের রেটিং পয়েন্ট ১৭৫২। ৯ পয়েন্ট বেশি ডকু, ডি ব্রুইনাদের বেলজিয়ামের। তারা আছে নাম্বার ছয়ে।
শীর্ষ দশে বাকি তিন দল নেদারল্যান্ডস, ইতালি ও কলম্বিয়া। এদের মাঝে ইতালির উন্নতি হলেও নেমে গেছে কলম্বিয়া। লাতিন এই দলটি সাম্প্রতিক হারে নেমে গেছে ১০ নাম্বারে। আর নয়ে উঠে এসেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
সব মিলিয়ে র্যাংকিংএ স্পষ্ট দাপট আর্জেন্টিনার। এখনও দুইয়ে থাকা ফ্রাঞ্চের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আর্জেন্টিনা। আর এমন র্যাংকিংএ একটা বিষয় স্পষ্ট, নিজেদের অন্যতম সেরা সময়ই পার করছে আলভিসেলস্তারা।




