Homeআন্তর্জাতিকআজ রাতেই ব্যালনডিওর দেওয়া হবে! কার হাতে উঠবে ব্যালনডিওর? ভিনিসিয়াস নাকি অন্য...

আজ রাতেই ব্যালনডিওর দেওয়া হবে! কার হাতে উঠবে ব্যালনডিওর? ভিনিসিয়াস নাকি অন্য কেও?

- Advertisement -spot_img

আজ রাতেই ব্যালনডিওর হাতে পাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। দীর্ঘ ১৭ বছর পর কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠবে ব্যালনডিওর। সর্বশেষ ২০০৭ সালে ফুটবলের সর্বোচ্চ ব্যাক্তিগত এই অর্জন হাতে ওঠে জেয়ার্ড কাকার।তবে তারপর থেকে নেইমার কাছাকাছি গেলেও ছুয়ে দেখা হয়নি ব্যালনডিওর। আর এবার সেই সোনার ট্রফিই হাতে উঠতে যাচ্ছে ভিনিসিয়াসের।

আজ দিবাগত রাত ১ টায় ব্যালনডিওর প্রদান অনুষ্টান হবে, প্যারিসে এই ব্যালনডিওর ছাড়াও আজ সেরা গোলকিপার,অর্থাৎ ইয়াসিন ট্রফি দেওয়া হবে যেকোকো একজনকে।এছাড়াও তরুনদের জন্য আছ কোপা এওয়ার্ড।
মেয়েদের ক্ষেত্রেও ব্যালনডিওর দেওয়া হবে,পাশাপাশি বৎসসেরা আন্তর্জাতিক কোচ,বর্ষসেরা কোচরা এওয়ার্ড পাবেন।
তবে এই অনুষ্টানে আলোচনার কেন্রবিন্দুতে থাকে ব্যালনডিওর।

রিয়ালের হয়ে ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত ফুটবল উপহার দেন ভিনি। ৩৯ ম্যাচে করেন ২৪ গোল আর ১১ অ্যাসিস্ট। রিয়ালের স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রাখেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে হন আসরের সেরা খেলোয়াড়।
ভিনিসিয়ুসের সঙ্গে ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে আছেন স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি ও ভিনিসিয়ুসের রিয়ালের সতীর্থ ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

ভিনিসিয়ুস এবার জিতলে ২০০৭ সালে কাকার পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পাবেন এই পুরস্কার। ২০০৭ সালে কাকা জেতার পর লম্বা সময় ধরে ব্রাজিলিয়ানরা এই পুরস্কার পাননি। এই সময়ে রাজত্ব করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ২০০৩ সালের পর এই প্রথম ৩০ জনের তালিকায় জায়গা পাননি এই দুজনের কেউ।

পাঁচটি ব্যালন ডি’অর জেতা পর্তুগিজ মহাতারকা রোনালদো গত বছরও সংক্ষিপ্ত তালিকায় আসতে পারেননি। ২০২২ সালে বিশ্বকাপ জেতার রেশে ২০২৩ সালেও বিস্ময়করভাবে এই পুরস্কার ৮ম বারের মতন জিতেছিলেন মেসি। চলতি বছর কোপা আমেরিকা জিতলেও মেসি আর সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পাননি।

যদিও ২০১৮ সালে লুকা মদ্রিচ ও ২০২২ সালে করিম বেনজেমা সংক্ষিপ্ত তালিকায় না থেকেও জিতে নিয়েছিলেন এই পুরস্কার।

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জয়ে সবচেয়ে বড় বাধা হতে পারেন রদ্রি। সিটির এই তারকাকে পেপ গার্দিওয়ালা বলছেন বিশ্ব সেরা মিডফিল্ডার। রদ্রির নৈপুণ্যে গত বছর ম্যানচেস্টার সিটি জেতে ইংলিশ প্রিমিয়ার লিগ। স্পেন ইউরো কাপে চ্যাম্পিয়ন হলে আসরের সেরা তারকা হন রদ্রি।

রিয়ালের হয়ে ১৯ গোল করে লা লিগায় সেরা ভেল্যুয়েবল ফুটবলারের পুরস্কার জেতা বেলিংহ্যাম গত ইউরো কাপে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে রাখেন ভূমিকা।

সেদিক থেকে ভিনিসিয়ুসের ঘাটতি একটা আছে। তার দল ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায়। তবে ক্লাবের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স ভিনিসিয়সই পাচ্ছেন ব্যালুনডিওর, আজ রাত ১ টায় ভিনির হাতে ব্যালনডিওর তুলে দিতে পাতে কতৃপক্ষ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here