ব্যালন ডি’অরে অনুষ্ঠানের মুল আকর্ষণ পুরুষ ব্যালন ডি’অর, তবে বছরের সবচেয়ে বড় এই ফুটবল অনুষ্ঠানতো আর একটি ট্রফির জন্য নয়। এখানে এওয়ার্ড দেওয়া হয় সেরা খেলোয়াড় মেয়ে ও ছেলেকে। পাশাপাশি বাছাই করা হয় বছরের সেরা কোচ ও সেরা ক্লাবকেও।এছাড়া সেরা গোলকিপার সেরা তরুন খেলোয়াড়ও পায় পুরষ্কার। ফুটবল বিষয়ক সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এই সম্মাননা দিয়ে থাকে। ১৯৫৬ সালে এটির যাত্রা শুরু হয়েছিল। এবার হলো ৬৮তম ব্যালন ডি’অর অনুষ্ঠান।
কালের পরিক্রমায় এটি পরিণত হয়েছে ব্যক্তিগত পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ পুরস্কারে।যেখানে মেয়েদের বিভাগে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। পেছনে ফেলেন দুই ক্লাব সতীর্থ কারোলিন গ্রাহাম হানসেন ও সালমা পারায়উয়েলোকে। বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন বার্সেলোনা ও স্পেনের নতুন তারকা লামিন ইয়ামাল।অর্থাৎ কোপা ট্রফি আর ব্যালনডিওর দুটিই এবার গিয়েছে স্পেনে।বর্ষসেরা নারী ক্লাবও হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
আরও পড়ুনঃ- মেজর লীগে আয়ে আধিপত্য মেসির, পান ২২ দলের ফুটবলারদের চেয়েও বেশি টাকা
পুরষদের ক্ষেত্রেও আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। যদিও ভিনিকে ব্যালনডিওর না দেওয়ায় এবার কোপার অনুষ্টানেই যায়নি কোনো মাদ্রিদ প্রতিনিধি। সদ্য ক্লাবটিতে যোগ দিয়ে
বর্ষসেরা স্ট্রাইকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে অবশ্য তিনি যৌথভাবে জিতেছেন হ্যারি কেইনের সাথে।গত বছরের নেই এবারও বর্ষসেরা পুরুষ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।আর্জেন্টাইন এই গোলকিপার কাটাচ্ছেন সোনালী সময়। বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি।তবে তিনিও ভিনির প্রতি অবিচার হওয়ায় এই ট্রফি গ্রহণ করেননি।
বর্ষসেরা নারী কোচ হয়েছেন এমা হায়েস।
সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন হেনিফার এরমোসো।
বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন আইতানা বোনমাতি।
বর্ষসেরা পুরুষ ফুটবলার ব্যালনডিওর জিতেছেন রদ্রি।




