আল হিলালে থাকছেন না নেইমার, এমন খবর প্রচার হচ্ছে চারিদিকে। এখনও চুড়ান্ত না হলেও অনেকটা নিশ্চিত, নেইমারের সাথে চুক্তি কর্তন করবে সৌদি ক্লাবটি। আর সেখানে নেইমারের নতুন ক্লাব হিসেবে বিবেচনা করা হচ্ছিল সান্তোসকে। ধারণা করা হচ্ছিল নিজেদের ক্লাবের বের করা অন্যতম সেরা তারকাকে আবারো নিজেরা কিনে নিবে ক্লাবটি।
তবে এবার নেইমারকে সান্তোস নয়, সান্তোসকে কিনে নিতে যাচ্ছেন নেইমার। নিজের শৈশবের এই ক্লাবে ফেরার পাশাপাশি ক্লাবের মালিকানাও নিজের করতে চাচ্ছেন নেইমার। ইতিমধ্যে সান্তোসকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে নেইমার গ্রুপ। মুলত এই গ্রুপের স্বত্তাধকারী নেইমার ও তারা বাবা। আর তারাই প্রস্তাব দিয়েছে সান্তোসকে কেনার। যে কারণে ১.৩ বিলিয়ন বা ১৩০০ মিলিয়নের বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে নেইমারের পক্ষ থেকে। টাকার অঙ্কে যার পরিমাণ হবে প্রায় দেড় লক্ষ কোটি টাকার উপরে।
অবশ্য নেইমার ক্লাবটি কিনবেন নিজের জন্য নয়, ক্লাবের প্রতি ভালোবাসার জন্য। ব্রাজিলের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। সাতবার ব্রাজিলের সিরিআ ও ৩ বার লাতিন আমেরিকার কোপা লিপার্তোদেস জয় করে ক্লাবটি। নেইমার ছাড়াও এই ক্লাব থেকে বের হন পেলে, রদ্রিগো, এডু, কোলদাওলোর মত তারকারা।
তবে বর্তমানে ভালো অবস্থানে নেই ক্লাবটি। এই ক্লাবটিতে আছে ১৫০ মিলিয়ন ইউরোর দেনা। এছাড়া এই সিজনে প্রথমবারের মত অবনমন হয় ক্লাবটির। নেমে যায় ব্রাজিলের দ্বিতীয় বিভাগ লীগ সিরিবিতে। দলে নেই তেমন তারকা খেলোয়াড়। অনেকটা অর্থনৈতিক কারণে ভালো খেলোয়াড় তৈরি বা ক্রয় এবং তাদের চড়া বেতন দিতে পারেনা সান্তোস। তাই ক্লাবের এই মুহুর্তে ক্লাবকে আবারো আগের মত জাগ্রত করতে সান্তোস কিনে নিতে আগ্রহী নেইমার।
জানা গেছে সান্তোস কিনে নিলেও সান্তোসেই আবার যোগ দিতে দেখা যাবে নেইমারকে। আল হিলাল থেকে সান্তোসেই খেলবেন এই ব্রাজিলিয়ান, প্রস্ততি নিবেন ২০২৬ বিশ্বকাপের। শুধু নেইমি নন, দানিলো সহ মোট ৪ জন খেলোয়াড় যোগ দিবেন সান্তোসে। সব মিলিয়ে দল কিনে দল শক্তিশালী করার মিশনে নামবেন নেইমার।
অবশ্য ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবলে ক্লাব কেনার নজির এটাই প্রথম নয়। এর আগে ব্রাজিলের নাম্বার নাইন রোনালদো নাজারিও কিনে নেন তার ছোটবেলার ক্লাব ক্রজিওকে। এবার নাজারিও এর পথ ধরতে যাচ্ছেন নেইমার। নেইমারের হাত ধরে আবারো ফিরে আসুক সান্তোসের সুসময়, এমনটাই চাওয়া ভক্তদের।




