Homeআন্তর্জাতিকএবার কক্সবাজার ও ঢাকায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি!

এবার কক্সবাজার ও ঢাকায় দেখা যাবে চ্যাম্পিয়নস ট্রফি!

- Advertisement -spot_img

অনিশ্চয়তার চাদরে ঘেরা চ্যাম্পিয়নস ট্রফি পৌঁছেছে বাংলাদেশে। আজ দুপুর নাগাদ ঢাকায় অবতরণ করে ট্রফিটি। প্রথমদিন বিসিবির কোন কর্ম তৎপরতা দেখা যায়নি। তবে ১০ তারিখ অর্থ্যাৎ আগামীকাল ট্রফি যাবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কক্সবাজারে। সেখানে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত লাবণ্য পয়েন্টে প্রদর্শিত হবে ট্রফিটি। সাধারণ ভক্তরা ট্রফি দেখতে পারবেন এবং ট্রফির সাথে ছবিও তুলতে পারবেন। বিকালেই ঢাকা ফিরবে এই ট্রফিটি। ১২ ডিসেম্বর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ঢাকা বাসীদের জন্য প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল ১১ টা থেকে রাত ৮ পর্যন্ত ট্রফিটি সেখানে অবস্থান করবে। এখানেও ট্রফির সাথে ছবি তোলার সুযোগ রয়েছে। পরদিন ১৩ ডিসেম্বর ট্রফিটি মিরপুরের হোম অফ ক্রিকেটে নিয়ে যাওয়া হবে। সেখানে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রদর্শন হবে। যা দেখতে পারবেন জাতীয় দলের খেলোয়াড়রা, সাবেক ক্রিকেটাররা ও গণমাধ্যমকারীরা। এরপরে ট্রফি ট্রফি ত্যাগ করবে বাংলাদেশ। পর্যায়ক্রমে অন্যান্য দেশ ভ্রমণ করে, ভারতে শেষ হবে এই সফরের পালা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here