কিছুদিন আগেই বাংলার পুরুষ যুবারা এশিয়া জয় করে এসেছে এবার পালা যুব টাইগ্রেসদের। এশিয়া কাপে অংশ নিতে মালয়েশিয়ায় উড়াল দিয়েছে বাংলার বাঘিনীরা। ১৫ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা উঠবে এবং ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। সবগুলো ম্যাচ বায়ুমেস ক্রিকেট ওভারে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ বাদে খেলবে আরে ৫ দল। বাকিরা হলো: মালয়েশিয়া,ভারত,পাকিস্তান,শ্রীলঙ্কা ও বাছাই পর্ব থেকে উঠে আসা নেপাল। দুই গ্রুপে ভাগ হয়ে লড়বে মোট ছয়টি দল। গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। বাংলাদেশকে নেতৃত্ব দিবেন সুমাইয়া আক্তার। সহ অধিনায়ক হিসেবে থাকবেন আফিয়া আশিম ইরা।
একনজরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল :
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মাহারুন নেসা।




