আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল উইন্ডিজদের বিপক্ষে চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। ক্যারিবিয়ানদের বিপক্ষে অতীত পারফরম্যান্সে মিশ্র সাফল্য থাকা সত্ত্বেও, বর্তমান প্রেক্ষাপটে বেশ পিছিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলে দলের পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না।
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি স্কোয়াডে দুই প্লেয়ার শান্ত ও হৃদয় না থাকায় স্কোয়াড সাজাতে বেগ পেতে হবে টিম ম্যানেজমেন্টের। অভিষেক হতে পারে একাধিক ক্রিকেটারের। বোলিং এটাকে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। স্পিন ও পেস দু-দিক থেকে বেশ ফর্মে টাইগারদের বোলিং এটাক।
অন্যদিকে, উইন্ডিজ দল তাদের পাওয়ার হিটিং এবং গতিময় বোলিং আক্রমণ দিয়ে চাপে রাখার চেষ্টা করবে। বাংলাদেশ যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে এবং ফিল্ডিংয়ে ধারাবাহিক থাকে, তবে এই সিরিজে ভালো কিছু করতে পারবে টাইগাররা। দলীয় সমন্বয় এবং কৌশলগত সিদ্ধান্ত সিরিজের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ যদি এই সিরিজ জিততে পারে তাহলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য সামান্য হলেও আত্মবিশ্বাস কুড়াতে পারবে।




