বিসিবির পরিচালক হওয়া নিয়ে কয়েক দফায় আলোচনা হয়েছে বিসিবির কর্মকর্তা ও জনপ্রিয় ক্রিড়া সাংবাদিক, উপস্থাপক ও বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামির সাথে।যে ব্যাপারে স্পোর্টস টাইমসের নতুন ধারার অনুষ্টান বিহ্যান্ড দ্য ক্রিকেটে কথা বলেছেন সৈয়দ আবিদ হোসেন সামি।
যেখানে এই গুঞ্জনের সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করেন জনপ্রিয় ক্রিড়া সাংবাদিক রিয়াসাদ আজিম যিনি বেহাইন্ড দ্যা ক্রিকেটের উপস্থাপক। তার প্রশ্নের জবাবে সৈয়দ আবিদ হোসেন সামি বলেন, ” আমি আসলে জানিনা এটা হবে কিনা,তবে কয়েকটা আলোচনা হয়েছে,আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে আমার ইন্টারেস্ট আছে কোন জায়গায়, আমি তাদের বলে দিয়েছি আমি গ্লামার পেতে চাইনা”.
অর্থাৎ সৈয়দ সামি জানিয়েছেন,তিনি রুট লেবেলে কাজ করতে চান সেখানে তিনি বলেন, “দেশের ক্রিকেটে যদি কাজ করতে হয় তাহলে আমাকে নন গ্লামারের জায়গায় দিতে হবে,এই যেমন বিপিএল নয়,জাতীয় দল নয়,আমি চাই রুট লেবেলের ক্রিকেট ও ক্রিকেটার নিয়ে কাজ করতে।”
যেখানে রিয়াসাদ আজিম হাস্যরস করে বলেন “আল্লাহ যদি সব ঠিক রাখে আপনি কি জানেন,যদি আপনি ডিরেক্টর হন তবে আপনিই হবেন দেশের ইতিহাসের সবচেয়ে গরীব পরিচালক? “
জবাবে সামি বলেন “হ্যা আমার গাড়ি নেই(দুজনেই হাসি),ইনফ্যাক্ট আমার বাড়িও নেই!”
সৈয়দ আবিদ হোসেন সামি দীর্ঘদিন যাবৎ ক্রিকেটের সাথে সংযুক্ত নিজেও খেলেন ঢাকা লীগ,এছাড়া ২০১২ সালে বিপিএলে কমেন্ট্রি করেন তিনি,২০২৪ এ এসে আন্তর্জাতিক ক্রিকেটেও নারীদের খেলার ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হয় তার।তবে ক্রিকেট ও ক্রিকেটের টেকটিক্যাল ও টেকনিক্যাল ব্যাপারগুলোর বিশ্লেষণ করেই সবচেয়ে খ্যাতি অর্জন করেন তিনি।




