ওপেনার নাঈম শেখ যেনো নিজেকে হারিয়ে খুজছেন বহুদিন। এক সময় জাতীয় দলে নিয়মিত
খেলতেন টি টুয়েন্টি তে। ভারতের বিপক্ষে ডেবু হয়েছিল নাঈম শেখ এর। খেলেছিলেন দারুণ কিছু নক। সেখান থেকে ই, আলোচনায় চলে আসে নাঈম শেখ। তবে দিন যত গড়িয়েছে, ত তো ই ফর্ম হীনতায় ভুগেছে। স্নো স্ট্রাইক রেট এর কারণে হয়েছেন সমালোচিত। বাদ পড়েছেন জাতীয় দল থেকে। তবে এবার নিজেকে বদলে ফেলেছেন নাঈম। বিপিএল মঞ্চে দেখা গেছে তার ঝলক!
মুশফিকুর রহিম থেকে পরামর্শ নিয়েছেন নাঈম।
দিয়েছেন সুইপ শর্ট খেলার পরামর্শ। এমন পরামর্শ কাজে লাগিয়ে এবারের বিপিএলে করলেন বাজিমাত! ১২ ম্যাচে, ৪০.৩৬ গড়ে করেছেন মোট
৪৪৪ রান। স্ট্রাইক রেট ১৪৮!
শুরুর দিকে ব্যাটিং করেন নাঈম। কাজে লাগাতে হয় পাওয়ার প্লে কে।
কিন্তু সেখানেই ব্যর্থতার পরিচয় মিলেছে নাঈমের কাছ থেকে। একের পর এক ডট বল খেলে, নিজের উপর নিজেই পেশার তৈরি করতেন। এরপর বড় শর্ট এক্সিকিউট করতে গিয়ে, বিলিয়ে দিতেন উইকেট। এভাবেই দিনের পর দিন ব্যর্থ হয়েছেন তিনি। অবশেষে এবার সফলতার মুখ দেখলেন নাঈম শেখ। অনুপ্রেরণায় বড় ভাই মুশফিকুর রহিম। এবারের বিপিএল এ নাঈম হাকিয়েছেন ৩৯ টি চারের সাথে ২৬ টি ছক্কা। ১ টি শতকের বিপরীতে ৩ টি অর্ধশতক। বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় এক নম্বর অবস্থান করছেন, ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ হাসান তামিম! ১২ ম্যাচে তার সংগ্রহ ৪৮৫ রান। দ্বিতীয়তে অবস্থান করছেন ওপেনার নাঈম শেখ। এবারের বিপিএলে খুলনার হয় প্রতিনিধিত্ব করছেন তিনি। প্লে অফে সুযোগ করে নিয়েছে তার দল। আছে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে টুর্নামেন্ট শেষ করার চান্স। পাওয়ার প্লে তে বেশি ডট না খেলে সুইপ সর্ট থেকে রান তুলার টোটকা কে কাজে লাগিয়েছেন তিনি। এ ভাবে ই পুরোপুরি বদলে ফেলেছেন নাঈম নিজেকে।
আধুনিক টি টুয়েন্টি তে অল্প বলে বেশি রান করতে হবে। খেলতে হবে ফায়ারিং নক! সেখানে অতিরিক্ত ডট বল খেলা কোনো মতে ই কাম্য নয়। নাঈম নিজেও সেটা হয়তো অনুধাবন করতে পেরেছেন। নিজের উদ্যমি প্রচেষ্টা সাথে বড় ভাই মুশফিকুর রহিমের ছোট একটা টোটকা বদলে দিয়েছে নাঈম শেখ কে।




