মাঠের ক্রিকেট থেকেই বিদায় নিয়েছিলেন। যদিও দাড়িয়ে ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
সেই যাত্রায় সৃষ্টিকর্তার অসীম কৃপায় বেচে এলেন তামিম ইকবাল। ১৮ কোটি মানুষের দোয়া তামিমকে আবারো ফিরিয়ে এনেছে মানুষের কাছে।
তাই তামিমকে জীবিত দেখাও এখন মানুষের কাছে স্বস্তির এক বিষয়।
তবে ১৮ কোটি মানুষের কাছে তামিম আইকন ক্রিকেটার হিসেবে। এই ক্রিকেটই তামিমকে পাইয়ে দিয়েছে দেশের মানুষের দোয়া।
যে কারণে আবারো ক্রিকেটের মাঠে ফিরছেন তামিম। সুস্থ্য হওয়ার পর এই প্রথম মাঠের ক্রিকেটে দেখা যাবে এই তারকাকে
তবে প্রতিযোগিতামুলক ম্যাচে এখনই দেখা যাবেনা তামিমকে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা তামিম খেলবেন এই সৌজন্যমুলক ম্যাচে।
সেখানে এক কুটনৈতিক প্রীতি ম্যাচে দেখা যাবে তাকে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত রেংলির সাথে আলাপ করেন তামিম ইকবাল।
সেই আলাপের বিষয় প্রকাশ করেছে বাংলাদেশে থাকা সুইজারল্যান্ডের এম্বেসিই। তবে কি নিয়ে আলাপ হয়েছে সে বিষয় উল্লেখ করেনি তারা। সে বিষয় উল্লেখ না করলেও ক্রিকেটের আভাস দিয়ে রেখেছে তারা। সেখানে তারা জানিয়েছে আগামী দিনে সে একটি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছে।
সুইস বাংলাদেশের সমন্বয়ে হয়ত আগামী দিনে কোন চ্যারিটিমুলক বা সৌজন্যতামুলক ক্রিকেট ম্যাচ আয়োজিত হতে পারে।
আর সেই ম্যাচেই দেখা যেতে পারে তামিম ইকবালকে। একদিকে সেই ম্যাচ দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও অর্থ সংগ্রহের কাজ হতে পারে। আবার অপরদিকে এই ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন হতে পারে তামিম ইকবালের।
সেক্ষেত্রে প্রতিযোগিতামুলক ম্যাচ নয়, বরং সৌজন্য ম্যাচ খেলবেন তামিম। কিন্ত তামিম ও ক্রিকেট ভক্তদের কাছে সেটাই বা কম কিসে।
কেননা মোহামেডানের হয়ে যে ম্যাচে তামিম হার্ট এট্যাক করেন, সে ম্যাচের সময় তামিমকে সুস্থ্য পাওয়া নিয়েই ছিল শঙ্কা।
বেচে থাকলেও আর কোনদিন মাঠে দেখা যাবেনা তামিমকে, এমনটাই ধারণা করেছিলেন অনেকে। সেখান থেকে বছরখানিকের মাঝে আবারো বাহাতি ওপেনার ফিরছেন মাঠে। এমন কিছু স্মৃতির পাতায় দীর্ঘদিন রাখতে চাইবেন ভক্তরা।
জাতীয় দল থেকে অবসর তামিম ইকবালের। ঘরোয়া ক্রিকেটেই মাঝে মাঝে দেখা যায় এই তারকা ক্রিকেটারকে।
নিজের এই পরিস্থিতিতে আগামী দিনে ঘরোয়া ক্রিকেটেও তামিম খেলবেন কিনা সে প্রশ্নের উত্তর অনেকটা মিলতে পারে এই ম্যাচের পর।
তবে সেটা না হলেও চ্যারিটি ম্যাচ হলেও তামিমকে মাঠে দেখতে পারাটাও ভক্তদের জন্য হবে দারুণ মুহুর্ত।




