Homeক্রিকেটঊরুর চোটে শঙ্কায় জাকের আলী অনিকের খেলা!

ঊরুর চোটে শঙ্কায় জাকের আলী অনিকের খেলা!

- Advertisement -spot_img

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাঁ ঊরুর চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তার ফেরা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। যদিও দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দ্বিতীয় ম্যাচে মাঠে দেখা যেতে পারে জাকেরকে, তবে তা নির্ভর করছে একান্তই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।


জাকেরের চোট পুরোনো নয়। চলতি শ্রীলঙ্কা সফরেই গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে বা ঊরুতে চোট পান তিনি। এর ফলে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান।

এরপর ক্যান্ডিতে প্রথম টি-টোয়েন্টিতেও জায়গা হয়নি দলে।

যদিও ওয়ানডে সিরিজে পুরোপুরি ফিট থাকায় প্রতিটি ম্যাচেই খেলেছেন এই তরুণ ব্যাটার।
দ্বিতীয় টি-টোয়েন্টিকে সামনে রেখে ফিটনেস নিয়ে চলেছে হিসাব নিকাশ।

জাতীয় দলের একটি ঘনিষ্ঠ সূত্র ‘প্রথম আলো’কে জানায়, জাকের যদি খেলেনও, ফিল্ডিংয়ের সময় কেবল উইকেটকিপিং করতে পারবেন।

তার চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় বিকল্প কোনো ফিল্ডিং পজিশনে রাখা যাবে না।

ফিজিও এবং টিম ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, অতিরিক্ত দৌড় বা অনুশীলন তার চোট আরও বাড়াতে পারে।


সেক্ষেত্রে জাকের খেললে উইকেটকিপিংয়ের দায়িত্ব তাকে দিতেই হবে, যা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

প্রথম টি-টোয়েন্টিতে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন লিটন দাস। যদি জাকের দ্বিতীয় ম্যাচে খেলেন, তাহলে লিটনকে উইকেটকিপিং ছাড়তে হতে পারে। তবে এই সিদ্ধান্ত পুরোপুরি দলের এবং জাকেরের ফিটনেস রিপোর্টের ওপর নির্ভর করছে।
জাকের সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ।

তার অভিষেকের পর থেকে গত ছয়টি টি-টোয়েন্টিতে খেলেছেন একটানা। তবে পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে।

এখন পর্যন্ত দুইটি ইনিংস ছাড়া বাকিগুলোতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি তিনি।

আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪১ রানের ইনিংস এবং পাকিস্তানের বিপক্ষে ২০ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস ছিল তার সেরা পারফরম্যান্স।
তবে দলের ম্যানেজমেন্ট এখনো তার ওপর আস্থা রাখছে মূলত তার কিপিং দক্ষতা এবং মিডল অর্ডারে দ্রুত রান তোলার সামর্থ্যের কারণে।


জাকেরের অন্তর্ভুক্তি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অনুশীলনের পর তার ফিটনেস মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

তবে সূত্র মতে, তিনি যদি ম্যাচের আগেই ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং উইকেটকিপার হিসেবে বিবেচিত হন, তাহলে দ্বিতীয় ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাকে।
সিদ্ধান্ত যাই হোক, জাকেরের খেলা বাংলাদেশ দলের কম্বিনেশন ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

ফলে দ্বিতীয় টি-টোয়েন্টির আগ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে জাকের ফিরছেন কি না, আর ফিরলেও কীভাবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here