চলছে শ্রীলঙ্কা বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি।
তিন ম্যাচের এই হাড্ডাহাড্ডি টি-টোয়েন্টি সিরিজে সমতা ১-১ এ। প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা, কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
তাই সিরিজ জয়ের জন্য এখন দুই দলের সামনে শুধু একটাই লক্ষ্য,শেষ ম্যাচ জয়।
আর সেই মঞ্চে একমাত্র পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামতে পারে টাইগাররা।
এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন মেহেদী হাসান মিরাজ। তার পরিবর্তে একাদশে ঢুকতে পারেন দলের ভাইস ক্যাপ্টেন্যঁ শেখ মাহেদী।
টপ অর্ডারে আবারও ওপেন করতে দেখা যাবে তানজিদ তামিমকে। তার সঙ্গে ইনিংস শুরু করবেন তরুণ পারভেজ হোসেন ইমন।
তিন নম্বরে খেলবেন অধিনায়ক লিটন দাস, যিনি দ্বিতীয় ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলে দলের ভিত গড়েছিলেন।
চার নম্বরে থাকছেন আগের ম্যাচের রয়েসয়ে খেলা তাওহিদ হৃদয়, যিনি মিডল অর্ডারে ভরসা হয়ে উঠেছেন।
তার পরে নামবেন শামীম হোসেন পাটোয়ারি,সর্বশেষ ম্যাচে যিনি শেষের দিকে দুর্দান্ত ক্যামিও খেলেছিলেন।
ফিনিশিং রোলে থাকবেন জাকের আলী অনিক, যিনি গ্লাভসের সঙ্গে ব্যাট হাতেও কার্যকর।
অলরাউন্ডার হিসেবে দলে আসতে পারেন শেখ মাহেদী, যিনি অফস্পিনের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম।
লেগস্পিনার রিশাদ হোসেন থাকছেন স্পিন আক্রমণের মূল ভরসা হিসেবে।
পেস বিভাগে আবারও দেখা যাবে মোহাম্মদ সাইফউদ্দিনকে, যিনি ডেথ ওভারেও কার্যকর। তার সঙ্গে শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান দুই পেসার বল হাতে আক্রমণ শানাতে প্রস্তুত।
সবমিলিয়ে একটিই পরিবর্তন এনে ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েই সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামতে পারে বাংলাদেশ। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় মাঠে গড়াবে ম্যাচটি।




