Homeফুটবলএবার স্পেনে আলমাদা-আলভারেজ জুটি! অ্যাথলেটিকোর আক্রমণে এবার আর্জেন্টাইন তাণ্ডব!

এবার স্পেনে আলমাদা-আলভারেজ জুটি! অ্যাথলেটিকোর আক্রমণে এবার আর্জেন্টাইন তাণ্ডব!

- Advertisement -spot_img

গুঞ্জন ছিল আগে থেকেই। এবার সে গুঞ্জন প্রমাণিত হলো সত্য। আর্জেন্টাইন মাদ্রিদ খ্যাত এথলেটিকো মাদ্রিদে যোগ দিলেন থিয়োগা আলমাদা।

এই মৌসুমে ক্লাব ছেড়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার আনহেল কোরেরা। তবে এবার তার জায়গায় দলে এসেছেন আলমাদা।

দলে গ্রিজম্যানের বদলি ও নানা পজিশনে খেলার দক্ষতার জন্য আলমাদাকে দলে নিয়েছেন সিমিওনে।

তবে এর সাথে আরো একটি দারুণ বিষয় হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। কেননা এখন যে বাড়বে দলের বন্ধন।

আক্রমণে সর্বশেষ কয়েক ম্যাচে সুযোগ পেয়েছেন আলমাদা। লেফটে নিজের যোগ্যতার প্রমাণ করেছেন।

আর্জেন্টিনার হয়ে একাধিক ম্যাচে গোল করে দলকে পয়েন্ট এনে দিয়েছেন। এর বাইরে তার ফ্রিকিক, বল কন্ট্রোল, ভার্সিটালিটি যেকোন দলের জন্য বড় পাওনা। আগামী বিশ্বকাপে যে থাকবেনই আলমাদা, সেটা এখন নিশ্চিতভাবে বলা যায়

আর সেখানেই আলমাদার সাথেই থাকবেন আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনা দলের অপরিহার্য অংশ আলভারেজ।

এবার ক্লাবে একসাথে খেলবেন এই দুইজন। যেহেতু এই দুইজনের পজিশন এক নয়, সেহেতু মাঠে জুটি গড়তে দেখা যেতে পারে এই দুইজনকে।

এছাড়া ট্রেনিং থেকে শুরু করে সবজায়গায় দেখা যাবে এদেরকে। ফলে বিশ্বকাপের আগে বাড়বে এই দুইজনের বন্ধন

যে বন্ধন কাজে দিতে পারে বিশ্বকাপে। কেননা জাতীয় দলে এসে বন্ধন গড়তে খুব বেশি সময় পাননা খেলোয়াড়রা।

সেখানে এক ক্লাবের অধিকাংশ খেলোয়াড় জাতীয় দলে খেললে সুবিধা হবে কোচের জন্য। এছাড়া নিজেদের বোঝাপড়ার কারণে বড় মঞ্চে সুবিধা আদায় করতে পারবেন তারা। ফলে আক্রমণভাগে আরো ক্ষুরধার হবে আর্জেন্টিনা দল।

শুধু এই দুইজনই নয়, বর্তমানে আর্জেন্টিনা দলে নিয়মিত জিওভানি সিমিওনে। জাতীয় দলে তার সাথে আলভারেজের বন্ধন ও বোঝাপড়া চোখে পড়ার মত।

সেখানে এবার ৩ জনের মাঝে দেখা যাবে বন্ধন। বর্তমানে সিমিওনেও আর্জেন্টিনার আক্রমণভাগের অংশ।

বিশেষ করে লিওনেল মেসি বদলি হলে বা কোন কারণে না খেললে সিমিওনের আসতে পারে ডাক।

এছাড়া মেসি পরবর্তী যুগে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে সিমিওনের। সেখানে এবার আলভারেজ আলমাদার সাথে জুটি গড়ার সুযোগ পাবেন তিনিও।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে দারুণ সংবাদ আর্জেন্টিনার ভক্তদের জন্য।

তবে তার আগে আলমাদা চাইবেন এথলেটিকো ভক্তদের প্রতিদান দিতে। একই সাথে জাতীয় দলে নিজের জায়গাকে পাকাপোক্ত করতে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here