Homeক্রিকেটসাউদ আফ্রিকাকে উড়িয়ে দিলো বাংলাদেশ! বিশাল টার্গেটে চাপা পরে হারলো আফ্রিকা!

সাউদ আফ্রিকাকে উড়িয়ে দিলো বাংলাদেশ! বিশাল টার্গেটে চাপা পরে হারলো আফ্রিকা!

- Advertisement -spot_img

বেনোনির উইলোমুর পার্কে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ১৫৫ রানেই গুটিয়ে যায়।

বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে চাপে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়।

ওপেনার রিফাত বেগ দ্রুত আউট হলেও দ্বিতীয় উইকেটে জাওয়াদ ও অধিনায়ক আজিজুল মিলে ৮২ রানের জুটি গড়েন।

আজিজুল হাকিম তামিম ২৬ রান করে আউট হলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬১ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাওয়াদ, যার মধ্যে ছিল ৯ চার ও ২ ছক্কা। এরপর রিজান ও আব্দুল্লাহর ৯৯ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়। দুজনেই করেন ৬৩ রান করে।

শেষ দিকে ফরিদ হাসান ১৬* ও দেবাশিষ দেবা ১৮* রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখলে বাংলাদেশ ৫০ ওভারে তোলে ২৮৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে বাঁহাতি পেসার জেজে বাসন নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে স্বাগতিকরা। দ্বিতীয় ওভারে ইকবালের বলে দারুণ ক্যাচে ফেরেন স্কালভিক।

ইকবাল পরের ওভারে বোল্ড করেন মানাককে। চাপ আরও বাড়ে যখন জেসন রোলস চোট পেয়ে মাঠ ছাড়েন।

এরপর একে একে আউট হতে থাকেন বাকি ব্যাটাররা। স্বাধীনের লেগ স্পিনে এলবিডব্লিউ হন প্রিটোরিয়াস ও কামোগেলো পিরি।

অধিনায়ক বুলবুলিয়া একা লড়াই করে ৭৯ বলে ৭২ রান করেন, কিন্তু দলকে রক্ষা করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে ইকবাল ও স্বাধীন ৩টি করে উইকেট নেন। দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হন ওপেনার জাওয়াদ আবরার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here