Homeক্রিকেটপাকিস্তান নয়, এবার বাংলাদেশের পেছনে ভারত! ঢাকায় এসিসি সভা হলে এশিয়া কাপ...

পাকিস্তান নয়, এবার বাংলাদেশের পেছনে ভারত! ঢাকায় এসিসি সভা হলে এশিয়া কাপ বয়কটের হুমকি?

- Advertisement -spot_img

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত বৈঠক ঢাকায় হওয়ার কথা ২৪ জুলাই।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঢাকায় বৈঠক হলে তারা অংশ নেবে না।

ভারতের এই অবস্থান তারা লিখিতভাবে জানিয়ে দিয়েছে এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এই সিদ্ধান্তের মূল কারণ।

শুধু ভারত নয়, তাদের অবস্থানের পাশে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা, ওমান এবং আফগানিস্তানও। তারাও ঢাকার ভেন্যু নিয়ে আপত্তি জানিয়েছে।

অন্যদিকে এসিসির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি ঢাকাতেই সভা আয়োজনের পক্ষে অনড়।

তিনি ভেন্যু পরিবর্তনে আগ্রহ দেখাচ্ছেন না।

সূত্র বলছে, বিসিসিআই চায় ভেন্যু পরিবর্তন হোক। তা না হলে গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলো বৈঠকে না থাকায়, এসিসির গঠনতন্ত্র অনুযায়ী ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাতিল হয়ে যেতে পারে।

এই টানাপোড়েনের মধ্যে এখনো এসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফলে এশিয়া কাপ ২০২৫ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

ভারতের নেতৃত্বে এই বৈঠক বয়কটের হুমকি অবশেষে গোটা আসরকেই হুমকির মুখে ফেলছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here