Homeফুটবলব্যালন ডি'অর পুরষ্কারে স্বচ্ছতা চান ব্রাজিলের রাফিনহা!

ব্যালন ডি’অর পুরষ্কারে স্বচ্ছতা চান ব্রাজিলের রাফিনহা!

- Advertisement -spot_img

সর্বশেষ মৌসুমে ৫৬ গোল এসিস্ট। লা লীগার সেরা খেলোয়াড়, লা লীগা জয় করেছেন বার্সেলোনার হয়ে।

কোপা দেল রেতেও বার্সার জয়ের নায়ক তিনি। পরিসংখ্যান ও ইম্প্যাক্টেও চ্যাম্পিয়নস লীগের সেরা খেলোয়াড়।

ভাগ্য ভালো হলে হতে পারতেন সেমিফাইনালে ম্যাচ উইনিং গোলস্কোরার। তবে সেখানে ভাগ্য সহায় হয়নি রাফিনহার।

কিন্ত এত ভালো পারফর্ম করার পরও ব্যালন ডি অর রেসে পিছিয়ে রাফা। আর এখানেই অনেকে প্রশ্ন তোলেন ব্যালন ডি অরের স্বচ্ছতা নিয়ে।

গত আসরে সবাই ধারণা করেছিলেন ভিনিসিয়াস পাবেন ব্যালন ডি অর। তবে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির রদ্রির হাতে উঠে এই পুরষ্কার।

এরপর নানা মহলে হয় সমালোচনা। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদোও বলেন ব্যালন ডি অর তার প্রাপ্য সম্মান হারিয়েছে।

এবার ব্যালন ডি অর নিয়ে কথা বললেন রাফিনহা।

বর্তমানে প্রাক মৌসুম ম্যাচ খেলতে এশিয়ায় বার্সেলোনায়। সেখানে সিউল এফসির বিপক্ষে ৭-৩ গোলে জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাফা।

স্পোর্টকে বড় এক সাক্ষাৎকার দেন তিনি। সেই সাক্ষাৎকারেই তাকে জিজ্ঞাস করা হয় ব্যালন ডি অর নিয়ে।

সে প্রশ্নে রাফিনহার একটা দাবি, যে জয় করুক এই পুরষ্কার, সেটা যেন স্বচ্ছই থাকে।

এছাড়া নিজের বার্সার স্বপ্ন নিয়ে কথা বলেন তিনি। কথা বলেন সতীর্থ লামিন ইয়ামালকে নিয়ে, তার ব্যালন সম্ভাবনা নিয়ে ।

ব্যালন ডি অর ও লামিন ইয়ামালের ব্যালন সম্ভাবনা নিয়ে রাফিনহা বলেন “ ব্যালন ডি অর, আমি চাই পুরষ্কারটা স্বচ্ছ থাকুক, এটুকুই।

লামিন ইয়ামাল ব্যালন ডি অরের একজন ফেভারিট। আমার কাছে ওর বিশ্বের সেরা হওয়ার সব নমুনা আছে বলে মনে করি।

ওকে পরিশ্রম করতে হবে, কারণ ওর মাঝে প্রতিভা আছে”

“ আমি শুধু চেয়েছি গত বছরের থেকে আরো ভালো হতে। বার্সেলোনার হয়ে ষষ্ঠ চ্যাম্পিয়নস লীগ জয় করা আমার স্বপ্ন। আমি যতদুর সম্ভব, এখানে থাকব। যখন আমি বোধ করব আমার দ্বারা অবদান রাখা সম্ভব না, তখনই আমি চলে যাব”

হয়ত শেষ পর্যন্ত ব্যালন পাবেন না রাফিনহা। এত ভালো পারফর্ম করেও নানা কন্ডিশনে আটকে যাবেন।

কিন্ত সেই আক্ষেপ থেকেও রাফিনহা চাইবেন, যোগ্য ব্যাক্তির হাতে পুরষ্কার উঠুক।

যেখানে মিডিয়ার মাতামাতির চেয়ে পারফর্মেঞ্চটাই প্রাধান্য হয়ে উঠবে।

সংবাদ সম্মেলনে যেন এটাই ইঙ্গিত দিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here