Homeফুটবলব্রাজিলিয়ান নারীর সঙ্গে জড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন ফুটবলার, ঘরে রয়েছেন স্ত্রী!

ব্রাজিলিয়ান নারীর সঙ্গে জড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন ফুটবলার, ঘরে রয়েছেন স্ত্রী!

- Advertisement -spot_img

আর্জেন্টাইন ফুটবলার আলেক্সান্দ্রো বার্নাবেই আবারও আলোচনায়, তবে এবার ফুটবলের মাঠ নয়,ব্যক্তিগত জীবনের বিতর্কে।

ব্রাজিলের ক্লাব ইন্টারনাসিওনালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ডিফেন্ডারের বিরুদ্ধে এবার উঠেছে পরকীয়ার গুরুতর অভিযোগ।

এক ব্রাজিলিয়ান নারী ভক্তের সঙ্গে গোপন সম্পর্কের অভিযোগে তোলপাড় ব্রাজিলের ফুটবল অঙ্গন।

দ্য স্কটিশ সানের এক প্রতিবেদনে উঠে আসে, গত ১০ জুলাই রাতে পোর্তো আলেগ্রের একটি গ্যাস স্টেশনে বার্নাবেইয়ের সঙ্গে দেখা করেন ওই নারী।

গাড়ির ভেতরেই হয় কথোপকথন, যা একপর্যায়ে সে সম্পর্ক হয় আরো বেশি কিছু।

আলোচনায় গড়ায়। নারীর দাবি, বার্নাবেই ইনস্টাগ্রামে “টেম্পোরারি মোড” ব্যবহার করেছিলেন যাতে কোনো বার্তার প্রমাণ না থাকে।

ওই নারীর ভাষ্য, “ছেলেটার আচরণে বুঝেছিলাম, সে একজন প্রতারক।

আরও অনেক নারীর সঙ্গে মেসেজ চালাচ্ছে। আমি গাড়ি থেকে নামতে গেলে আবার টেনে নেয় ।”

উল্লেখ্য, আলেক্সান্দ্রো বার্নাবেই বিবাহিত। স্ত্রীর নাম ভ্যাল ডি পম্পো এবং তাদের রয়েছে দুই বছর বয়সী এক কন্যাসন্তান।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই স্ত্রী-কন্যার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন তিনি।

তাই এমন অভিযোগে অনেকেই হতবাক।

এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন বার্নাবেই। ২০২৩ সালের আগস্টে স্কটল্যান্ডের গ্লাসগোতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে জরিমানাও গুনতে হয়েছিল তাকে।

তার নিশ্বাসে পাওয়া গিয়েছিল ৪৮ মাইক্রোগ্রাম অ্যালকোহল, যা স্বীকৃত সীমা ২২ মাইক্রোগ্রামের দ্বিগুণেরও বেশি।

২০১৫ সালে আর্জেন্টিনার লানুস ক্লাব থেকে সেল্টিকে ৩.৭৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন তিনি।

পরে সেখান থেকে পাড়ি জমান ব্রাজিলের ইন্টারনাসিওনালে, যেখানে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ক্লাবটি ৫ মিলিয়ন পাউন্ডে স্থায়ীভাবে চুক্তি করে।

মাঠে তার নৈপুণ্য যতটা আলো ছড়িয়েছিল, মাঠের বাইরে এই বিতর্ক ততটাই হতাশাজনক।

এখন দেখার বিষয়, ক্লাব ও ভক্তরা এই ঘটনার পর তার প্রতি অবস্থান কী নেয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here