অনুশীলন শুরুর আগে এরপর অন্যদের সঙ্গে খুনশুটি করতে দেখা গেলো মাহমুদউল্লাহ রিয়াদকে।
যার মাঝে ছিলেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। বেশ কিছুক্ষণ হাসিঠাট্টায় মেতে থাকতেও দেখা গেছে তাদের।
এর বাইরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কখনও রিয়াদের ব্যাট ধরে শ্যাডো করেছেন অন্যরা, হয়ত দেখেছেন কি আছে এই ব্যাটের জাদু।
বেশ কিছুক্ষণই তাদের সাথে আড্ডা দিতে দেখা যায় রিয়াদকে।
আড্ডা শেষে অনুশীলন শুরু রিয়াদের৷ শুরুতে নকিং করলেন কিছুক্ষণ। থ্রোয়ারের বলে ফ্লিক খেলে শুরু করলেন অনুশীলন।
এর কিছুক্ষণ পর খেললেন পুল শট৷ নকিং এর সময়ই ছন্দ দেখা যাচ্ছিল রিয়াদের ব্যাটে। মাঝে থ্রোয়ারের সাথে আলাপও করলেন।
এরপর আবার চালিয়ে গেলেন নকিং।
নকিং শেষে এবার সিরিয়াস অনুশীলনে রিয়াদ। অনেকদিন পর মাঠে ফিরে স্পিন খেলায়ই ফোকাস রিয়াদের।
৩ জন নেট বোলারকে নিয়ে শুরু রিয়াদের অনুশীলন। যার মাঝে ছিলেন একজন লেগী, আর দুইজন ডানহাতি অফ ব্রেক বোলার।
তাদের বলে শুরুতে একটু দেখে শুনে খেলেন রিয়াদ। ডানহাতি দুইজন বোলার রিয়াদকে কিছু কিছু ভালো জায়গায় বল করে যাচ্ছিল।
আবার রিয়াদও শুরুতে সফট হ্যান্ডে খেলতে থাকে। সিঙ্গেলের জন্য মুলত সেইসবে বলে এটেম্পট ছিল মাহমুদউল্লাহ রিয়াদের৷
তবে এরপর ধীরে ধীরে হাত খুলতে থাকেন রিয়াদ
একটা সময় অনুশীলনে বড় শট খেলতে থাকেন রিয়াদ৷ লেগ স্পিনে বেশি সাবলীল দেখা যাচ্ছিল তাকে। বেশ কয়েকটি পুল শট খেলেন সেখানে।
এরপর দাঁড়িয়ে ও ডাউন দ্যা উইকেটে এসেও শট খেলতে দেখা গেছে তাকে। অনেকদিন পর ব্যাটিংএ এসেও আগের মত সাবলীল রিয়াদ।
মনেই হয়না অনেকদিন দলের বাইরে ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার।
টেষ্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই। অডিয়াই ও টি২০ ক্রিকেটকেও রিয়াদ ছুটি জানিয়েছেন।
সামনে এনসিএলের জন্যই হয়তবা প্রস্ততি শুরু করেছেন রিয়াদ। এছাড়া এরপর অনুষ্ঠিত হবে বিপিএল।
শেষ দুইবার এই আসরের চ্যাম্পিয়ন রিয়াদ। জাতীয় দলে না খেললেও দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজী ক্রিকেটে বড় দায়িত্ব এই ফিনিশারের।
আর সে কারণেই যেন প্রস্ততি শুরু করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এই স্তম্ভ।
আর সেই ফেরার প্রস্ততির শুরুটা খারাপ করেননি রিয়াদ। অনেকদিন পর মাঠে ফিরে যে ছন্দ দেখালেন, তাদের রিয়াদের ক্লাসটাকেই যেন তুলে ধরে আবার।
জাতীয় দল থেকে দূরে গেলেও রিয়াদ প্রেমীরা রিয়াদকে আবার দেখতে চাইবেন ২২ গজে। আর তাদের বিনোদনের জন্যই যেন শত চেষ্টা একটা সময় বাংলাদেশ ক্রিকেটের বড় এই তারকার।




