আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড.!
দলে ফিরেছেন একাধিক পুরনো মুখ, যাদের মধ্যে উল্লেখযোগ্য নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়লেও এবার প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন শান্ত।
এছাড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সোহান ও সৌম্যর ফেরাও ক্রিকেটপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ওপেনার হিসেবে দলে রাখা হয়েছে তরুণ তানজিদ হাসান তামিমকে।
এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন লিটন দাস, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়রা।এছাড়াও মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদীরা আছেন স্পীন অলরাউন্ডার হিসেবে।
আর জেনুইন স্পীনার তানভীর ইসলাম, নাসুম আহমেদের সাথে পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ডাক পেয়েছেন।
এছাড়াও গতি দানব নাহিদ রানা, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সাথে সুযোগ পাচ্ছেন বিপিএল,জিএসএল কাপানো খালেদ আহমেদ।তাছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান ও জাকের আলী অনিক আছেন স্কোয়াডে।
আগামী ৬ আগস্ট ঢাকায় শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। শুরুতে ক্রিকেটাররা ফিটনেস ক্যাম্পে অংশ নেবেন যা চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
এরপর ১৫ তারিখ থেকে শুরু হবে স্কিল ক্যাম্প, মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যা চলবে ১৮ আগস্ট পর্যন্ত।
এরপর ক্যাম্প স্থানান্তরিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেখানেই বাংলাদেশের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে সিরিজের চূড়ান্ত সূচি এখনো প্রকাশ করা হয়নি।
এই প্রাথমিক দল থেকেই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড নির্ধারিত হবে। প্রস্তুতি, ক্যাম্প ও সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্বাচকেরা চূড়ান্ত দল বাছাই করবেন।




