Homeফুটবলআর্জেন্টিনা বনাম স্পেন! ঠিক হলো তারিখ,খেলা হবে কোথায় তাও নির্ধারিত। ফিনালিসিমা জিতবে...

আর্জেন্টিনা বনাম স্পেন! ঠিক হলো তারিখ,খেলা হবে কোথায় তাও নির্ধারিত। ফিনালিসিমা জিতবে কে?

- Advertisement -spot_img

অবশেষে শেষ হলো দীর্ঘ অপেক্ষা।চূড়ান্ত হয়েছে ফিনালিসিমা ২০২৬-এর সময়সূচি ও ভেন্যু। বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা–স্পেন দ্বৈরথটি মাঠে গড়াবে আগামী বছরের মার্চে, আয়োজক দেশ কাতার। খেলা হবে দোহায় অবস্থিত বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে,যে মাঠে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
স্প্যানিশ দৈনিক মার্কা-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে ২০২৬ সালের ২৮ মার্চ। আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ, তার আগে এই ম্যাচকে ঘিরে ফুটবল দুনিয়ায় উত্তেজনা ছড়িয়েছে আগেই।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যেই পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল মেসির নেতৃত্বে। অন্যদিকে ইউরো জয়ী স্পেনও জর্জিয়ার বিপক্ষে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী। দুই দলের ফুটবল ফেডারেশন এখন ফিনালিসিমা আয়োজনের শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে।
গত কয়েক মাস ধরে ম্যাচের ভেন্যু নিয়ে নানা আলোচনা চলছিল,ওয়েম্বলি, রিয়াদ কিংবা মন্টেভিডিওর নাম শোনা গিয়েছিল বেশ জোরেশোরে। তবে শেষ পর্যন্ত আয়োজকদের চূড়ান্ত পছন্দ হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়াম, জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যমগুলো।
বিশ্বকাপের আগেই এই ফিনালিসিমাকে ধরা হচ্ছে এক বিশেষ মহারণ হিসেবে,দুই মহাদেশের শ্রেষ্ঠ দল এক মঞ্চে। এক পাশে থাকবেন লিওনেল মেসি, অন্য পাশে উঠতি প্রতিভা লামিনে ইয়ামাল, যাকে অনেকেই মেসির উত্তরসূরী বলে মানছেন। দুই প্রজন্মের এই মুখোমুখি লড়াইয়ের অপেক্ষায় ইতোমধ্যেই উন্মুখ পুরো ফুটবল দুনিয়া।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here