বিশ্বকাপের সেমিফাইনালে এবার বাংলাদেশ দল।।নকআউটে আরো এক জয় নিয়ে এবার শেষ চারে বাংলাদেশ। সিঙ্গাপুর, সিসেলসের পর এবার বাংলাদেশের শিকার মন্টিনেগ্রো।
তাদের জালে হালি উপহার দিয়েই এবার বিশ্বকাপের সেমিফাইনালে টিম বাংলাদেশ।
এর আগে রাউন্ড অফ ১৬ এ আগের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে অসাধারণ ম্যাচ খেলে আসে বাংলাদেশ দল।
সেখানে মুল ম্যাচ ড্র হলেও টাইব্রেকে আসল ঝলক দেখায় বাংলাদেশ। বাংলার গোলরক্ষকের কৃতিত্বে সেখানে টাইব্রেকে ৪-৩ ব্যাবধানে জয় পায় বাংলাদেশ দল। তবে সেমিফাইনালে যাওয়ার মিশনে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি মন্টিনেগ্রো।
এদিন শুরু থেকেই গোল উৎসব করে বাংলাদেশ। শুরুর হাফেই প্রতিপক্ষের জালে জোড়া গোল দেয় বাংলাদেশ অনুর্দ্ধ ১৫ দল। এরপর ম্যাচের ৩৩ মিনিটে দুরপাল্লার দারুণ এক শটে গোল করে বাংলাদেশ।
এরপর ৩৬ মিনিটে করে হালি পুরণ। এবার অনেকটা ডিবক্সের অনেক বাইরে থেকে শট করে গোল আদায় করে বাংলাদেশ।
এই ম্যাচে ৪ গোল করলেও কোন গোল হজম করেনা বাংলাদেশ দল। আর সেখানেই নিশ্চিত হয় বাংলাদেশের সেমিফাইনাল।
নিজেদের শুরুর ম্যাচে ওয়েলসের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। তবে এরপর ওয়েলসকে রুখে দেয় বাংলাদেশ দল, এরপর জয় পায় গ্রুপ পর্বের অন্য ম্যাচে।
নকআউটের শুরুর ম্যাচে বাংলাদেশ জয় পায় সিসেলসের বিপক্ষে। সেখানে টাইব্রেকে দুর্দান্ত এক জয় নিয়ে শেষ ষোলো যায় বাংলাদেশ দল।
অপরদিকে এরপর সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ১৬ তে জয় নিয়ে কোয়ার্টারে চলে যায় বাংলাদেশ দল। এবার মন্টিনেগ্রোর কাছে কোয়ার্টার ফাইনাল জয়ে ফাইনাল থেকে এক ধাপ দূরে বাংলাদেশ।
প্রথমবারের মত ফিফা টুর্নামেন্টে বাংলাদেশ দল। আর সেখানেই একের পর এক ইতিহাস করছে বাংলাদেশের যুবারা।
বর্তমানে ই টায়ারে আছে বাংলাদেশ দল। আর সেখানেই সেমিফাইনালে পৌছে গেছে বাংলাদেশ। আর দুই ম্যাচ জয় পেলে ই টায়ারের চ্যাম্পিয়ন খেতাব নিয়ে ফিরতে পারবে অনুর্দ্ধ ১৫ দল।
প্রথমবারের মত এই টুর্নামেন্টে অংশ নিয়ে ছয়টি স্টেজের মধ্যে পঞ্চম স্টেজে চলে আসে বাংলাদেশ।
সেখানেও একের পর এক দাপট দেখিয়ে সেরাদের কাতারে লাল সবুজের দল। আর দুই ম্যাচ জয় করে ইতিহাস গড়তে পারবে বাংলাদেশ দল, সেখানে ফিফার আসরে শিরোপা জয় নিসন্দেহে বাড়াবে বাংলাদেশের গৌরব তাতে নেই সন্দেহ।




