রিয়াল মাদ্রিদ ভক্তরা আফসোস করে বলেন, ফিরিয়ে দেও আমাদের পুরোনো ভিনিসিয়াসকে। সদ্য বিশ্বকাপে দাপট দেখানো ব্রাজিল দলের ভক্তদের কাছেও ভিনি অচেনা।
অনেকের কাছে যেন চেহারা বদল করে বদলে গেছেন ভিনিসিয়াস নিজেই। কিন্ত যার জন্য এত আয়োজন, সেই প্রেমিকাই যেন ভিনিসিয়াসকে গেলো ছেড়ে।
দীর্ঘ প্রায় দেড় বছরের বেশি প্রেমের পর ভিনিসিয়াস ও ব্রাজিলিয়ান মডেল ভার্জিনিয়ার ফন্সিকার সম্পর্কের ভাঙন ঘটে সাম্প্রতিক সময়ে৷
ভিনির দুসময়ে তাকে ছেড়ে যান ২৭ বছর বয়সী এই মডেল অভিনেত্রী। সেখানে তাকে ঘিরে আসে নানা গুঞ্জনের খবর।
অনেকে বলেন ভিনিসিয়াসকে শুধুমাত্র টাকার জন্য ব্যাবহার করেন ভার্জিনিয়া। ভিনির থেকে অঢেল সম্পত্তি গ্রহণ করেন তিনি।
আর সেই সম্পত্তি গ্রহণ করেই তিনি ফিরে যান তার সাবেক প্রেমিকের কাছে। তবে এবার সামনে এলো আরো বড় সংবাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে এর মাঝে মা হবার ঘোষণা দেন ভিনির সাবেক প্রেমিকা। নিজের বর্তমান পার্টনারের সাথে এক পোষ্টে দেন এই সংবাদ।
আর সেখানেই তৈরি হয়েছে কানাঘুষা। কেননা ভিনিসিয়াসের সাথে সম্পর্ক ভাঙার মাত্র ৭ দিনের মত হয়েছে। এর মাঝে আবারো নতুন সম্পর্কে এসে মা হওয়া ও সেটার ঘোষণা দেওয়াকে সাধারণভাবে নিচ্ছেননা অনেকে।
অনেকের মতে ভিনির সাথে সম্পর্কে থাকাকালীন সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক চালিয়ে যান ভার্জিনিয়া। ভিনির সাথে প্রেম থাকাকালীনই সাবেক প্রেমিকের সাথে সম্পর্কেই হয় অনাগত সন্তান, এমনটাই বলছেন অনেক ভক্ত। কেননা এর আগে এই প্রেমিকের সাথেই ৩ সন্তানের জন্ম দেন ভার্জিনিয়া।
আর মাত্র ৭ দিনের মাঝে ফিরে গিয়ে নতুন করে ঘোষণা দেওয়াও অনেকের কাছে লেগেছে অস্বাভাবিক। তাই ভার্জিনিয়া সম্পর্কে থাকাকালীন ভিনির সাথে প্রতারণা করেছেন, এমন মন্তব্য ভেসে বেড়াচ্ছে চারপাশে।
তবে ভিনির সাবেক প্রেমিকা মা হতে চললেও ভিনির জন্য সময়টা যাচ্ছেনা ভালো। মাঠে তো এমনিতেই বাজে সময় কাটাচ্ছেন, লাল কার্ড পেয়ে রীতিমতো আছেন নিষেধাজ্ঞায়। এর মাঝে দলের সুসময়টাই যেন দেখছেন মাঠের বাইরে থেকে। সাথে ব্যাক্তিগত জীবনটাও ভালো যাচ্ছেনা তার।
গুঞ্জন উঠেছে আমেরিকান বিখ্যাত অভিনেত্রী সাদি সিংককে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার আমন্ত্রণ জানান ভিনিসিয়াস জুনিয়ার।
তবে স্পাইডার ম্যান, স্ট্রেঞ্জার থিংসের মত মুভি সিরিজে কাজ করা সাদি সরাসরি ফিরিয়ে দেন ভিনিসিয়াসের প্রস্তাব। ইনষ্টাগ্রামে ভিনি এই অভিনেত্রীকে আমন্ত্রণ জানালেও সেটার সারা মেলেনি ২৪ বছরের সাদির থেকে।
সব মিলিয়ে কোথাও সময় ভালো যাচ্ছেনা ভিনিসিয়াসের। সাবেকের থেকে ধোকা খেয়ে মাঠের পারফর্মেঞ্চে এলেমেলো, আবার সাথে নতুন প্রেমিকা খোজার চেষ্টায়ও হচ্ছেন ব্যার্থ।
এমন সব ধাক্কা সামলে আগামী দিনে কিভাবে পারফর্ম করেন ভিনি, এবার সেটাই দেখার বিষয়।




