নেপাল থেকেই এবার যেন সুখবর পেলেন সাকিব আল হাসান। জাতীয় দল থেকে বাইরে যাবার পর ফ্রাঞ্চাইজীতে বেড়েছে সাকিবের আরো ব্যাস্ততা।
পিএসএল, সিপিএল, লঙ্কা লীগ থেকে নেপাল লীগ সবখানেই আছেন সাকিব আল হাসান। এবার আফগানিস্তানে হওয়া প্রিমিয়ার লীগেও ডাক এসেছে বাংলাদেশী এই অলরাউন্ডারের।
এপিএলের নতুন আসরের জন্য সাকিবকে ড্রাফট থেকে দলে ভেড়ায় এপিএলের ফ্রাঞ্চাইজী নানগারহার কসমিক।
আসরে এই দলটিতে নেতৃত্ব দিবেন আফগানিস্তানের অভিজ্ঞ ব্যাটার রহমত শাহ। এছাড়া অকশন থেকে সাকিব ছাড়াও এলেক্স হেলস ও কামিন্দু মেন্ডিসের মত বিদেশী ক্রিকেটারকে দলভুক্ত করে তারা।
দেশীদের মাঝে এই দলে উল্লেখযোগ্য মুখ দারউশ রাসুলি মোহম্মদ আকরাম। এর মাঝে ড্রাফটে নিজেদের অবস্থান শক্ত করছে দলটি।
অপরদিকে ইঞ্জুরি নিয়েই আরো এক লীগে ডাক পাওয়ার খবর নিশ্চিত করলেন নাহিদ রানা। বিবিএল খেলতে না পারলেও এপিএল থেকে এবার এসেছে নাহিদের ডাক৷ সেখানে আফগানিস্তান প্রিমিয়ার লীগের ফ্রাঞ্চাইজী টিম পাকটি দলে নিয়েছে নাহিদকে।
নাহিদ ছাড়া দলটিতে আছে তারকার মেলা। দেশীদের মধ্যে এই দলে উল্লেখযোগ্য মুখ গুরবাজ, নুর আহমেদ, ফারমানউল্লাহ সাফি, হাসমতউল্লাহ শাহিদি, ইজাজ আহমাদজাইরা।
অপরদিকে নাহিদ ছাড়াও কলিন মুনরো, হাসারাঙার মত বিদেশীদের দলে নেয় টিম পাকটি।
অর্থ্যাৎ দেশী ও বিদেশীদের নিয়ে দারুণ সমন্বয় এই দলটির।
আফগানিস্তান প্রিমিয়ার লীগের এই আসরের জন্য কয়েক ক্যাটাগরিতে ২২ জন ক্রিকেটার নাম লেখিয়েছেন এই আসরে। এর মাঝে সাকিব নাহিদ ছাড়াও সর্বোচ্চ ডায়মন্ড ক্যাটাগরিতে নাম লেখান লিটন, শরীফুল ও তাওহিদ হৃদয়।
প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অপরদিকে
গোল্ড ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের আরও ১২ ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ২২ জনের মাঝে সাকিব ও নাহিদ বাদে কারো দল পাওয়ার খবর আসেনি।
যদিও এই নিলাম এখনও চলমান দীর্ঘক্ষণ, তবে শুরুতেই দল পেয়ে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করলেন দুই বাংলাদেশী সুপারস্টার।
আসরে দল পাওয়ায় নানগাহারের দেখা যাবে সাকিবকে, সেটা অনেকটা নিশ্চিত। তবে নাহিদ রানার এপিএল খেলা নির্ভর করবে এনওসির উপর।
আর সেই এনওসি পেলে একাধিক তারকার জন্য নিসন্দেহে এপিএলে বাড়তি নজর থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের।




