প্রত্যাশা আগে থেকেই ছিল বাড়তি। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও সেভাবে পাননি গেমটাইম।
অনেকে বলেন বিশ্বকাপে সুযোগ পেলে আর্জেন্টিনার স্বপ্নপুরণের স্বাক্ষী হতে পারেন পাজ। সেই আক্ষেপটা যেন পুরণ করছেন বিশ্বকাপের পরে এসে। আলভিসেলেস্তা জার্সি যখনই গায়ে জড়াচ্ছেন, চলে আসছে তার দানবীয় দিক। আর সেই দানব নিকো পাজের কাছে লন্ডভন্ড কোষ্টারিকা, শুরুর হাফে ছিটকে যায় ম্যাচ থেকে।
পাজের শুরুটা হয় ম্যাচের ৮ মিনিটের মাঝেই। বামদিক থেকে ওয়ান টু ওয়ান খেলে বক্সের দিকে যান হুলিয়ান আলভারেজ।।
তবে নিজ সতীর্থের দেওয়া দারুণ এক ব্যাক পাস প্রতিপক্ষ ডিফেন্ডারের দক্ষতায় রিসিভ করতে পারেননি এই স্ট্রাইকার।
আর সেখানেই হাজির হন নিকো পাজ। আলভারেজ না পারলেও নষ্ট হতে দেননি সুযোগ। সেখানে এবার দূর থেকে এসেই করলেন শট, সেই ওয়ান টাচ শট জালে জড়ালে লিড আদায় করে আলভিসেলেস্তারা।
দলের হয়ে এদিন তৃতীয় গোল আসে পাজের পা থেকে। নিসন্দেহে সেই গোলটাই প্রমাণ করে নিকোর লেভেল। মাঝমাঠে ম্যাক্সি প্রেরণ এর পাস থেকে বল পান নিকো।
একইসময়ে তার থেকে বল কেড়ে নিতে এসেছিলেন কোষ্টারিকার এক ডিফেন্ডার। তবে তাকে ফিজিক্যালি পরাস্ত করেন নিকো, এগিয়ে যান বক্সের দিকে।
সেখানে আবার আরো একজন চলে আসেন পাজকে থামাতে। তাকে দেখে গতি ধীর করেন পাজ, হাল্কা টাচে নেন বল কন্ট্রোল।
তবে ডিবক্সের ঐ জায়গা থেকে শট করতে পারেন, সেটা ভাবেননি কেউ। সেই কাজটাই করলেন এই উইঙ্গার।
ডানপায়ে নেন দুর্দান্ত এক শট, আর সেই শট চলে যায় সরাসরি জালে। প্রথমার্থেই এরপর কোষ্টারিকার জালে ৪ গোল দেয় আর্জেন্টিনা। ম্যাচ জয়ের স্বপ্ন সেখানেই শেষ হয় সফরকারীদের, এরপর বড় হার এড়ানোই সামনে থেকে এর আগে বিশ্বকাপ খেলা দলটি।
অপরদিকে ৪৬ মিনিট খেলে পাজ দুটি দর্শনীয় গোলই করেননি, করেছেন ১ বার চাঞ্চ ক্রিয়েট। ২ বার লং বল দিয়েছেন, ডুয়েলস জিতেছেন মোট ৪ বার।
৩ বার ফাইনাল থার্ডে পাস ও ৬ বার করেছেন অপোজিশন বক্সে টাচ। পাজ যেদিন জ্বলে উঠেন, সেদিন তার সামনে নিস্তার পাননা কেউ।
ক্লাবে এতদিন নিজের দানবীয় স্বত্তার প্রমাণ দেখালেও বিশ্বকাপের আগে জাতীয় দলে মেলে ধরার সুযোগ পান কম। এরপর বিশ্বকাপের পর ৪ ম্যাচ খেলেই ৬ গোল এসিস্ট আদায় হয়ে গেছে পাজের। নিসন্দেহে পাজ যে আর্জেন্টিনার লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছেন, তাত নেই কোন সন্দেহ।




