কাতারের দোহার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে দিনের ম্যাচে বাংলাদেশ।
দিনের বেলা দলকে নেতৃত্ব দিয়েছেন বল হাতে, করেছেন ৯ অভার বোলিং। এর সাথে ব্যাট হাতে ওপেনে নেমে খেলেছেন শেষ পর্যন্ত।
সাইফ হাসান তাই ক্লান্ত হয়েই পড়েছিলেন শেষদিকে, মাঠেই কাতরাচ্ছিলেন ক্রাম্পের বেদনায়। তবে সাইফ ভাঙলেও মচাকালেন না।
ব্যাথা নিয়ে উঠে দাড়িয়ে ম্যাচ শেষ করলেন, ব্যাটে বলে অধিনায়কত্বে হলেন জয়ের নায়ক।
এদিন সাইফের কাজটা সহজ করে দিয়েছেন ইয়াসির আলী রাব্বি। চারে নেমে রাব্বি ব্যাট করেছেন ১৪০ স্ট্রাইক রেটে।
আংশুমান, মর্তুজা, এহসানদের একের পর এক ছক্কা হাকিয়েছেন রাব্বি। শেষ পর্যন্ত ৫ ছক্কা ও ৩ বাউন্ডারিতে তিনিও অপরাজিত থেকেই ছাড়েন ব্যাট।
আর সেখানে তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৭১ রানের এক ঝলমলে ইনিংস, যেখানে সাইফের সাথে করেন ১১৩ রানের জুটি।
অবশ্য দলের জয়ের ভিত্তি গড়ে দেন বোলাররাই৷ এক প্রান্তে অভিজ্ঞ আংশুমান দ্রুত গতিতে বড় রান করলেও বাকি কেউই বল ও রানের মাঝে রাখতে পারেননি ভারসাম্য।
পাচে নামা আইজাজ খান ১১৮ রানের জুটি গড়েন আংশুমানের সাথে, তবে আইজাজ অর্ধশতক করলেও ব্যাট করেন ৬৩ স্ট্রাইক রেটে৷ অপরদিকে ৮৯ স্ট্রাইক রেটে ৮৭ বলে ৭৭ করে এক প্রান্ত আগলে রাখেন আংশুমান, হাকান ৫ চার ও ২ ছক্কা।
শেষ ১০ অভারে ৭ উইকেট হাতে নিয়েও মাত্র ৩৯ রান তোলে হংকং। এই সময় তাদের ইমন, রুবেলরা ভেঙে দেন তাদের মিডল ও লোয়ার মিডল অর্ডার।
এদিন হংকং এর বিপক্ষে শুরুতে আঘাত হানেন সাইফুদ্দিন, জিশানকে ফেরান লেগ বিফোরের ফাদে।
অপরদিকে আংশুমানকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু আনেন রকিবুল হাসান। আবার বল হাতে সাইফ ছিলেন সফল, ৯ অভার বল করে ৩৩ রান দিয়ে নেন রেয়ানশ শর্মার উইকেট। তবে আসল কাজ করেন পেসার ইমন, ৯ অভারে ৩৩ রানে নেন ৩ উইকেট।
আর তাতে ২১৯ রানে থামে হংকং এর ইনিংস।
জবাব দিতে নেমে শুরুতে ইমনের উইকেট হারায় বাংলাদেশ। এরপর হাল ধরেন সাইফ ও শাহাদাত দ্বিপু।
তিনে নেমে ৪৩ করে ফিরেন দ্বিপু। তবে এরপর আর কোন সুযোগ তৈরি করতে পারেনি হংকং দল। উলটো বোলারদের শাসন করেই বড় জয় তুলে নেয় বাংলাদেশ।
এই জয়ে শুভ সুচনা করে টেবিলে সবার উপরে আসলো বাংলাদেশ দল। একইসাথে ৯ অভার আগে জয় বাংলাদেশের রান রেটেও বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, তাতে নেই সন্দেহ।
এবার দেখা যাক, আগামী দিনে বাংলাদেশ ধরে রাখতে পারে কিনা এই শুভ সুচনা।




