নিজেদের শত বছরের অধিক ফুটবল ইতিহাস। তবে ব্রাজিলের জন্য অন্যতম কলঙ্কের হয়ে থাকবে জার্মানির কাছে ঘরের মাঠে সাত গোল হজম করে।
সেখান থেকে সেভেন আপ ট্যাগ পেয়েছে সেলেসাওরা, যেটা বয়ে বেড়াচ্ছে আজও। বর্তমানে যেন সেই সেভেনআপের ঘটনা ঘুরে ফিরে আসছে ব্রাজিলের ভক্তদের কাছে।
কখনও আর্জেন্টিনার প্রতিপক্ষকে সাত গোল দেওয়া, কখনও ব্রাজিলেরই সাত গোল দেওয়া মনে করাচ্ছে সেভেনআপের ঘটনাকে।
এবার আরো একবার সেই সেভেন আপ আসলো ব্রাজিল ভক্তদের কাছে। কেননা এবার যেন র্যাংকিংএ সেভেনআপ পেলো সেলেসাওরা।
ফিফা উইন্ডো শেষের পর প্রকাশ করা হয়েছে নতুন ফিফা র্যাংকিং। আর সেখানেই অবনমন হয়েছে ব্রাজিল দলের।
এর আগে ১৮০৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংএ সেরা ছয়ে ছিল ব্রাজিল দল৷ তবে সিঙ্গাপুরের সাথে জয় পেলেও জাপানের কাছে হার প্রভাব ফেলে সেলেসাওদের রেটিং পয়েন্টে। সেখানে তাদের রেটিং কমে যায় ১৮০১ রেটিং পয়েন্টে।
ফলে তালিকায় ৬ থেকে সাত নাম্বারে নেমেই যেন সেভেনআপ পায় ব্রাজিল।
র্যাংকিংএ ব্রাজিলের মত অবনমন হয়েছে পর্তুগাল দলেরও৷ ১৮০৭ রেটিং পয়েন্ট নিয়ে পর্তুগাল ছিল তালিকার পাভ নাম্বারে, তবে সেখান থেকে ডেনমার্কের কাছে হার তাদেরকে নামিয়ে দেয় এক ধাপ নিছে৷ বর্তমানে ব্রাজিলের পুরোনো জায়গা ৬ নাম্বারে এসেছে পর্তুগাল। অপরদিকে চমক দেখিয়ছে আফ্রিকান দল মরোক্কো।
ব্রাজিল ও পর্তুগালকে টপকে মরোক্কো আছে তালিকার ৫ নাম্বারে। শেষ ২ ম্যাচে নাইজারকে হারিয়ে তারা এসেছে এই অবস্থানে।
এদিকে তালিকায় আগের অবস্থানেই আছে আর্জেন্টিনা দল। যদিও কমেছে তাদের রেটিং, উড়ুগুয়ের সাথে হারে ৫ পয়েন্ট কমেছে স্কালোনির দলের।
তবে তাতে র্যাংকিংএ আগের অবস্থানেই আছে আর্জেন্টিনা দল। বর্তমানে ফিফা র্যাংকিংএ দুই নাম্বার দল তারা।
আর্জেন্টিনার নিচে তিনে অবস্থান করছে ফ্রাঞ্চ দল। তাদের রেটিং পয়েন্ট ১৯৫০। অপরদিকে মরোক্কোর আগে তালিকার চারে অবস্থান ইংল্যান্ড দলের৷ শীর্ষ চার দল আছে আগের অবস্থানেই।
র্যাংকিংএ সবার উপরে আছে স্পেন দল। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা অবশ্য শেষ ম্যাচে হেরেছে ইংল্যান্ডের কাছে৷ তবে এর আগে টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকা স্পেন বেশ ভালো ব্যাবধানেই এগিয়ে আছে ফিফা র্যাংকিংএ।
বর্তমানে একমাত্র দল হিসেবে ২০০০ রেটিং পয়েন্ট তাদের। অপরদিকে তালিকায় আগের অবস্থানে আছে বাংলাদেশ দল।
বর্তমানে ১৮২ নাম্বারে অবস্থান তাদের। সাফ জিতেও র্যাংকিংএ অবনমন ভারত দলের, নিউজিল্যান্ডের সাথে দুই ম্যাচে বড় হারে ৩ ধাপ পিছনে পড়ে ১৪১ নাম্বারে তারা।
সব মিলিয়ে নামতে নামতে এবার র্যাংকিংএ সেভেন আপ সেলেসাওদের। আগামী দিনে কোথায় যায় তাদের ফুটবল, এটাই এখন দেখার বিষয়।




