রবিবার অনুষ্ঠিত হয়ে গেলো আসন্ন বিপিএলের প্লেয়ার ড্রাফট। ঢাকায় হোটেল রেডিসন ব্লুতে দুপুর ১২ টায় শুরু হয় এই ড্রাফট।বিভিন্ন ক্যাটাগরিতে দেশি ২০৩ জন আর বিদেশি ৪৪৮ জন খেলোয়াড় নিয়ে হয় এবারের বিপিএল ড্রাফট।
তবে দলগুলো তাদের রিটেইন প্লেয়ার ও সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কিছু খেলোয়াড়কে ড্রাফটের আগেই দলে ভিড়িয়েছিলো।
ড্রাফট শেষে সাত দলের চূড়ান্ত স্কোয়াড যেমন হলো :
সিলেট স্ট্রাইকার্স
দেশি: মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী রাব্বি, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রয়েন।
বিদেশি: রায়ান বার্ল, হ্যারি টেক্টর, বেন কাটিং, জর্জ গ্রিনশো, রিচার্ড এনগারাভা, দুসান হেমান্তা।
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শেখ মাহাদী, সাকিব আল হাসান, রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, রিপন মন্ডল, হাসান মুরাদ, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ রাব্বি, আশিকুজ্জামান।
বিদেশি: বাবর আজম, আজমতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, মহেশ পাথিরানা, ব্যান্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ইহসানুল্লাহ খান, মাইকেল রিপন, ইয়াসীর মোহাম্মদ।
খুলনা টাইগার্স
দেশি: মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলী, সুমন খান।
বিদেশি: এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শেই হোপ, কাসুন রাজিথা, দাসুন শানাকা।
দুর্দান্ত ঢাকা
দেশি: তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরাব হোসেন, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিম উদ্দিন।
বিদেশি: সাইম আইয়ুব, চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দেশি: শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জাম, শাহাদাত হোসেন দীপু, সালাহউদ্দিন শাকিল।
বিদেশি: মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিফ্যান এসকিনাজি, মোহাম্মদ ওয়াসিম, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান।
ফরচুন বরিশাল
দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরাজ নাবিল।
বিদেশি: ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির ও আব্বাস আফ্রিদি, ইয়ানিক ক্যারিয়াহ, দিনেশ চান্দিমাল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি: লিটন কুমার দাস, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান তাওহীদ হৃদয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, ইমরুল কায়েস, মুশফিক হাসান, মোহাম্মদ আনামুল হক।
বিদেশি: মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চালর্স, নূর আহমেদ, রশিদ খান, নাসিম শাহ ও মোহাম্মদ রিজওয়ান, রাকিম কর্নওয়াল, ম্যাথু ফর্ড।
মোহাম্মদ আশরাফুল, সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা ড্রাফটে থাকলেও কোনো দলই তাদের প্রতি আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকেছেন তারা।
পাশাপাশি বিপিএলের সময় একই সাথে আরো দুইটি টি-টোয়েন্টি লীগ থাকার কারণে বিদেশি খেলোয়াড়ের সংকটে পড়তে পারে দলগুলো। তাই ড্রফটের পরেও ফ্রাঞ্চাইজিগুলো তাদের ইচ্ছেমতো বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে




