Homeআইপিএলএক ঘন্টার ব্যবধানে কামিন্সকে হারিয়ে সর্বোচ্চ দামী খেলোয়াড় স্টার্ক

এক ঘন্টার ব্যবধানে কামিন্সকে হারিয়ে সর্বোচ্চ দামী খেলোয়াড় স্টার্ক

- Advertisement -spot_img

এক ঘণ্টার ব্যবধানে ভাঙা পড়ল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের রেকর্ড। তাকে টপকে নিলাম থেকে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন তারই স্বদেশি পেসার মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ক নাম লেখালেন কলকাতা নাইট রাইডার্সে।

 

 

আইপিএলের আগামী ২০২৪ সালের আসরকে সামনে রেখে মঙ্গলবার দুবাইতে সীমিত পরিসরের নিলামে স্টার্ককে দলে পেতে তুমুল লড়াই চলে। সেখানে গুজরাট টাইটান্সকে টপকে শেষ হাসি হাসে কলকাতা। আট বছর পর আইপিএলে ফিরেই রেকর্ডের পাতায় নাম লেখান ২ কোটি ভিত্তি মূল্যের স্টার্ক।

 

 

৩৩ বছর বয়সী স্টার্কের জন্য শুরুতে বিড করে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের সঙ্গে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস। ৯ কোটি ৮০ লাখ রুপি পর্যন্ত দ্বৈরথে ছিল মুম্বাই। এরপর যুক্ত হয় কলকাতা, সবশেষে গুজরাট। এই দুই ফ্র্যাঞ্চাইজি তাদের মধ্যকার লড়াই টেনে নিয়ে যায় অনেক দূর, বাড়তে থাকে উত্তেজনা। রোমাঞ্চ ছড়িয়ে শেষমেশ জয়ী হয় বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা।রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কেকেআর।

 

এর ঘন্টা খানেক আগেই ২০ কোটি রুপিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে নিজেদের ডেরায় নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। তখন পর্যন্ত সেটাই ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামী খেলোয়াড়। পাশাপাশি বিশ্বকাপ ফাইনালে ভারতকে স্তব্ধ করে দেওয়া আরেক অজি ওপেনার ট্রেভিস হেডকেও ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে অরেন্জ আর্মিরা।

 

বিশ্বকাপে দারুণ পারফর্ম করা নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রকে ১ কোটি ৮০ লাখ ও আরেক কিউই ব্যাটার ডেইরি মিচেলকে ১৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here