সবার আগে মাঠে হাজির সাকিব আল হাসান, ম্যাচ ডে তাই সবার আগে এসেছেন সাকিব এমন টা যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন। ম্যাচ ডে তাই সাকিব আগে আসেননি, আলাদা অনুশীলন করতে সবার আগে হাজির হয়েছেন লাক্কাতুরা স্টেডিয়ামের পার্শ্ব মাঠে। তাও আবার একা। শুধু সাথে ছিলেন রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ মোহাম্মাদ রফিক ও ফিজিও ম্যাক। সেই অনুশীলনেই ঘটে গেলো এক বিশেষ ঘটনা। সাকিব টানা প্রায় ১ ঘন্টা ৪৫ অনুশীলন করেছেন এক চোখে। হ্যাঁ, যা পড়ছেন মিথ্যা না।
মূলত ডান চোখের সমস্যার কারনে সাকিবকে এক চোখে ব্যাটিং করতে হয়েছে। যখন-ই ব্যাটিং স্টান্স নিয়ে শট নেগোশিয়েট করতে গেছেন তখনই ডান চোখ একটু আড়াল করে বাম চোখ বলের লাইন এ নিয়ে আসতেন, এভাবে করে পৌনে ২ ঘন্টা ব্যাটিং করেছেন আল হাসান। অনুশীলনে আল হাসান শুধু এভাবে ব্যাটিং করেছেন বিষয়টা এখানেই সীমাবদ্ধ ছিল না, লেগ সাইডের বল গুল ঠিকঠাক খেলতে পারেননি। পায়ের কাছের বল গুলোতে সাকিব-সুলভ শট খেলা হয়নি। কিন্তু ভিন্ন ছবি শুধু অফ স্টাম্পের বাইরের বল গুলোর ক্ষেত্রে, কনফিডেন্ট পেলেই ঝোলানো বল গুলো সীমানা ছাড়া করার মতো শট খেলেছিলেন সাকিব। সব মিলিয়ে পৌনে দুই ঘন্টার অনুশীলনে সাকিব চোখে সমস্যায় ভুগলেও নিজের সহজাত ব্যাটিং করতে ভুল করেননি। নিজের শেপে ফিরবেন সাকিব আশা করছে ভক্তরা, বিশ্বাস করছেন সাকিবও।
সিলেট থেকে,
আবু নাঈম, স্পোর্টস টাইমস
২৭.০১.২০২৪




