Homeআন্তর্জাতিকব্রাজিলের খেলোয়াড়কে এক হাত নিলেন লুইস সুয়ারেজ, বললেন আগে ইতিহাস জেনে আসো!

ব্রাজিলের খেলোয়াড়কে এক হাত নিলেন লুইস সুয়ারেজ, বললেন আগে ইতিহাস জেনে আসো!

- Advertisement -spot_img

এবারের কোপা আমেরিকা একটি দিক থেকে আলাদা,চিলি যুক্তরাষ্ট্র মেক্সিকোর মতো দল যেখানে হেরেছে গ্রুপ পর্বে, ব্রাজিল বাদ পরেছে কোয়ার্টারে অথচ কলম্বিয়া উরুগুয়ে কিংবা কানাডাও সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনার সাথে।তাই ব্রাজিলের বর্তমান খারাপ পরিস্থিতি স্বীকার না করে ম্যাচের আগেই বিস্ফোরক মন্তব্য করেছিলো ব্রাজিলের এক খেলোয়াড়।
কোপার কোয়ার্টারে নামার আগে ব্রাজিলের মিডফিল্ডার আন্দ্রে পেরেইরা উরুগুয়েকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘আমাদের জাতীয় দলের যে ফুটবলার রয়েছে তা উরুগুয়ের কাছে স্বপ্ন।’অর্থাৎ ব্রাজিলকে অনেক হাইলি পরিচয় করাতে গিয়ে উরুগুয়েকেই ছোট করে দেখে পেরেইরা।নুনেজ-বালবার্দে আরাউহোর মতো খেলোয়াড়দের নিয়ে সাজানো দল যে এমন মন্তব্য ডিজার্ভ করেনা তা সুয়ারেজ মনে করিয়ে দিলেন কঠিনভাবে।তাছাড়া কোপা আমেরিকায় যৌথভাবে সর্বোচ্চ চ্যাম্পিয়ন উরুগুয়ে, তাই উরুগুয়ের ইতিহাসটা ভাল করে পড়ার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ সুয়ারেজ।

ব্রাজিলকে কোয়ার্টারে হারিয়ে সেমিতে উঠে সেই পেরেইরার প্রত্যত্তর দিয়েছিলেন লুইস সুয়ারেজ। পেরেইরাকে উদ্দেশ্য করে এই ইন্টার মিয়ামি তারকা বলেন, ‘পেরেইরার উরুগুয়ের ইতিহাস নিয়ে আরেকটু জানা উচিত। সে ফ্লামেঙ্গোতে আমাদের আরাসকায়েতার বদলি হিসেবে খেলতো।’অর্থাৎ পেরেইরাকে শুধু যে উরুগুয়ের ইতিহাস জানতে বলেছেন তেমনটা নয়,সাথে তার যোগ্যতাকে মনে করিয়ে দিতে সুয়ারেজ বলেছেন উরুগুয়ের আরাসকায়েতার চেয়েও খারাপ ফুটবলার তিনি,কেননা আরাসকায়েতার কাছে একাদশে সুযোগ হারাতেন মার্টিনেল্লী!

অবশ্য তবুও থেমে যায়নি পেরেইরা,লুইস সুয়ারেজের সেই মন্তব্যেরও জবাব দিয়েছেন তিনি। সরাসরি না বলে অনেকটা পরোক্ষভাবেই সুয়ারেজকে খোঁচা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইন্সটাগ্রামে পেরেইরা লেখেন, ‘আমি অভিবাসীর সন্তান হিসেবে বেড়ে উঠেছি। যারা এতদূর পর্যন্ত আসতে পেরেছে তারা জানে কতটা ভালোবাসা, শক্তি থাকলে এটা সম্ভব। আমাদের গৌরবান্বিত ইতিহাস এবং পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার সম্মান নিয়ে কোনো অ্যাথলেট কাউকে অপমানজনক কথা বলে না। আমরা এসব নিয়ে চলি না। দেশপ্রেম ও ভালোবাসাই আমাদের রক্তে বহমান।’
পাশাপাশি নিজেদের ইতিহাস নিয়ে বলেন,
‘আমি বড়ই হয়েছি পৃথিবীর সবচেয়ে ভারী জার্সির খেলা দেখে এবং স্বপ্নও দেখেছিলাম এটা পরার। আমি পরিশ্রম করেছি অনেক। ঈশ্বর আমাকে প্রস্তুত করে দিয়েছে। জাতীয় দলটা সকল ব্রাজিলিয়ানের ঘরের মতো। ফলাফলের জন্য দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। আমরা কেবল সেটা শুরু করেছি। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। যেগুলোতে এবার আমরা উৎরাতে পারিনি। জাতীয় দলে খেলার চেয়ে অন্য কোনো দলে খেলাটাকে আমি উপভোগ করি না। আমরা ব্রাজিল। আমি জানি, অনেক মানুষ আমাদের বুকে ৫ স্টার দেখতে পেয়ে কষ্ট পায়’-
অর্থাৎ সুয়ারেজের কথাকে পেরেইরা ব্রাজিলের ৫ বিশ্বকাপের ইতিহাস দিয়েই ডিফেন্ড করেছে।ইতিহাসের সবচেয়ে প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়ে,কোপার শীর্ষ চ্যাম্পিয়ন। অন্যদিকে ৫ বারের বিশ্বকাপ জেতা ব্রাজিল কোপাও আছে ৯ টি।তাই ইতিহাসের অন্যতম সেরা দুটি খেলোয়াড়দের মাঝে এমন তর্ক অনেকে খারাপ চোখে দেখলেও এটিকে ফুটবলেরই অংশ মনে করছেন অনেকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here