Homeআন্তর্জাতিকএস্তেভিও নয়, নেইমারকেই চেলসির দরকার, দাবি দলটির সাবেক তারকার..

এস্তেভিও নয়, নেইমারকেই চেলসির দরকার, দাবি দলটির সাবেক তারকার..

- Advertisement -spot_img

বেশ কিছুদিন আগে বেশ কাড়াকাড়ি করে ব্রাজিলিয়ান সেনসেশন এস্তেভিওকে দলে ভেড়ায় চেলসি। ব্রাজিলের লীগে খেলা এই তরুণ মেসিনহোকে পেতে চেলসি লড়াই করে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মত ক্লাবগুলোর সাথে। শেষে চড়ামুল্যে তাকে নেয় চেলসি, এর সাথে দেয় দলে এসেই মুল দলে খেলার নিশ্চয়তা।

চেলসির এই ডিলে সবাই খুশি হলেও খুশি নন দলটির সাবেক তারকা গ্যালাস। তার মতে এস্তেভিও নয়, ব্রাজিলের বড় তারকা নেইমারকেই দরকার চেলসির। আর নেইমারকে না নিয়ে এস্তেভিওকে নেওয়াটা চেলসির ভুল বলে জানান তিনি।

ফ্রেঞ্চ তারকা গ্যালাস দীর্ঘ পাচ বছর চেলসির হয়ে প্রায় ২০০ এর মত ম্যাচ খেলেছেন। এছাড়া আর্সেনাল, টটেনহ্যামের মত ক্লাবেও খেলেছেন দীর্ঘদিন। সাম্প্রতিক সময়ে এক ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয় চেলসি ও এস্তেভিওকে নিয়ে। সেখানেই এমন মন্তব্য করেন গ্যালাসের।

বর্তমানে মার্কেটের সেরা তরূনদের নিয়ে দীর্ঘেমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দল গড়ছে চেলসি। তবে গ্যালাসের মতে প্রিমিয়ার লীগে দরকার প্রমাণিত পারফর্মার, আর সেখানে গ্যালাসের বাজির ঘোড়া নেইমার। বর্তমানে চেলসির এই দুসময়ে নেইমারই হতে পারেন সমাধান, এটাই মনে করেন তিনি

গ্যালাসের মতে “ যদি আমাকে টাকা খরচ করতে বলে আমি এমন একজনের পিছনে খরচ করব যেমন ধরুণ নেইমার। এমন একজন যার অভিজ্ঞতা আছে, যে জানে কিভাবে দ্রুত মানিয়ে নিতে হয়। আপনি বলতে পারেন আপনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন। তবে এটা প্রিমিয়ার লীগ, এটি বুন্দেসলীগা, লীগ ওয়ান নয়, এখানে মানিয়ে নিতে আপনাকে সময় নিতে হয়। এখানে অনেক বেশি শারীরিক খেলা হয়, যা অনেকের জন্য মানিয়ে নিতে সমস্যা হয়। হ্যা নেইমারের জন্যও এটা কঠিন, তবে আমি তাকে প্রিমিয়ার লীগে দেখতে চাব। হ্যা এতে ভক্তরাও বেশ খুশি হবে। হ্যা এটা খারাপ হবেনা যদি নেইমার চেলসিতে যায়”

বর্তমানে সৌদি লীগের দল আল হিলালে আছেন নেইমার। সাম্প্রতিক সময়ে ফিরেছেন ইঞ্জুরি থেকে। এখনও নিজের সেরাটা দেওয়ার ইউরোপে খেলার সামর্থ্য নেইমারের যে আছে, তা অজানা নয় কারো। সেখানে গ্যালাসের কথায় চেলসি হতে পারে দারুণ এক অপশন। ভবিষ্যতে যদি এমন কিছু হয়, তাতে নেইমার ও চেলসি, দুই পক্ষের ভক্তরাও খুশি হবেন এই ডিলে। এবার দেখা যাক, কোথায় যান নেইমার জুনিয়ার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here