গত সিজনটা তেমন ভালো যায়নি এথলেটিকো মাদ্রিদের। লীগ লিডার রিয়াল মাদ্রিদ থেকে ১৯ পয়েন্ট দূরে থেকে শেষ করতে হয়েছে লীগ। এমনকি লীগ শেষ করতে হয়েছে চার নাম্বার অবস্থানে থেকে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা থেকে তো বটেই, রেলিগেশন থেক্র আসা জিরোনারও পরে ছিল এই ক্লাবটি। এমন অবস্থায় এই সিজনে তাই দল গোছাতে মনযোগ এথলেটিকো মাদ্রিদ।
তাই নতুন সিজনে বিশাল অঙ্কে এথলেটিকো মাদ্রিদ দলে ভেড়ায় আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। গত সিজনেও ৩০ এর অধিক গোল এসিস্ট করেছেন আলভারেজ। এই সিজনে এটাকিং লাইনআপকে শক্তিশালী করতে আলভারেজকে দলে ভিড়িয়েছে তারা। তবে শুধু আলভারেজই নন, এথলেটিকো মাদ্রিদে যেন আর্জেন্টাইন তারকার মেলা।

আলভারেজ ছাড়াও এই সিজনে এথলেটিকো জিরোনা থেকে তাদের স্ট্রাইকার শরলথকে দলে ভেড়ায়৷ তবে আগে থেকেই দলে ছিলেন আরেক স্ট্রাইকার এনহেল কোয়েরা। গত সিজনে করেন ১১ গোল ও ৩ এসিস্ট। এমনকি চ্যাম্পিয়নস লীগের মঞ্চেও করেন দারুণ পারফর্মেঞ্চ। এই সিজনেও এথলেটিকো মাদ্রিদের একজন থাকবেন কোয়েরা।
এদের সাথে যুক্ত হচ্ছেন আর্জেন্টিনার তরূণ তারকা জিওলিয়ানো সিমিওনে। এথলেটিকো মাদ্রিদের যুব দলে খেলার পর গত দুই সিজন রিয়াল জারগোজা ও দেপার্তিভো আলাভেসে খেলেছেন সিমিওনে। তবে এই সিজনে আবারো ফিরেছেন আর্জেন্টিনা দলে। এর মাঝে আর্জেন্টিনার অলিম্পিক দলের ছিলেন অংশ। নতুন সিজনে তাকে নিয়েও আশাবাদী সমর্থকরা।
তবে আগে থেকেই এথলেটিকো মাদ্রিদের অংশ ছিলেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুলব্যাক নেহুয়াল মলিনা ও ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আর্জেন্টিনা ও এথলেটিকো মাদ্রিদের নিয়মিত দুই মুখ এই ফুটবলার।নতুন সিজনেও এদের উপর থাকবে বড় দায়িত্ব। বিশেষ করে ডি পলের দায়িত্ব থাকবে বার্সা, রিয়ালের বড় বড় খেলোয়াড়কে সামাল দেওয়া।
এত এত আর্জেন্টিনার খেলোয়াড়দের যে সামলাবেন, তিনিও একজন আর্জেন্টাইন। ডিয়োগা সিমিওনে এথেলেটিকো মাদ্রিদের ইতিহাসে সফলতম কোচ। শেষ ১৪ বছর ধরে আছেন এই ক্লাবে। এই ক্লাবকে কয়েকবার জিতিয়েছেন লা লীগা, নিয়েছেন চ্যাম্পিয়নস লীগ ফাইনালে। তরুনদের জন্য সিমিওনের আছে বেশ সুনাম। আর্জেন্টিনা জাতীয় দলেও খেলেছেন বেশ কয়েক বছর। বিশ বছরের বেশি সময় ধরে আছেন কোচিং লাইনে।
সব মিলিয়ে যেন আর্জেন্টিনার খেলোয়াড়দের হাট বসেছে এথলেটিকো মাদ্রিদ দলে। যার সাথে আছে খেলোয়াড়দের কোচ, যিনি নিজেই আর্জেন্টাইন। এমন এক দলের দিকে বিশেষ নজর থাকবে আর্জেন্টিনার সমর্থকদের। নিশ্চয়ই চাইবেন এই ক্লাবে ভালো খেলে জাতীয় দলেও ভালো খেলুক এই আর্জেন্টাইন খেলোয়াড়রা।




