Homeআন্তর্জাতিকমাঠে গড়াচ্ছে বিশ্বের জনপ্রিয় লীগ ইপিএল, বিশ্বের প্রতিদ্বন্দ্বিতামুলক এই আসরের দিকে চোখ...

মাঠে গড়াচ্ছে বিশ্বের জনপ্রিয় লীগ ইপিএল, বিশ্বের প্রতিদ্বন্দ্বিতামুলক এই আসরের দিকে চোখ সবার

- Advertisement -spot_img

আর্সেনালের কোচ মিকেল আর্তেতা তো বলেই ফেলেছেন, বিশ্বের অন্যকোন লীগ দলে সাম্প্রতিক সময়ে শিরোপা পেয়েই যেত তারা। ইপিএলের দল ম্যানচেস্টার সিটির দাপট এতই বেশি, শেষ কয়েক বছরে রিয়াল মাদ্রিদ ছাড়া আর কোন দল তাদের সেভাবে রুখতে পারেনি। সেখানেও ম্যাচের আধিপত্য ছিল সিটির কাছে। ইংলিশ প্রিমিয়ার লীগ এমনই এক লীগ, যেখানে অনেকসময় সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লীগে কোয়ালিফাই করাকেও ধরা হয় বড় অর্জন হিসেবে। যে কারণেই এই লীগের থাকে সবারই থাকে বাড়তি নজর, যে কারণে কাগজে কলমে ও বাস্তবে এটি বিশ্বের সেরা লীগ।

ইংলিশ প্রিমিয়ার লীগের যাত্রা শুরু হয় ১৯৯২ সালে। মুলত তখন নতুন নাম ও আঙ্গিকে যাত্রা শুরু করে ইংলিশ ফুটবল। তবে ইংল্যান্ডের ফুটবলের যাত্রাটা শুরু হয় অনেক আগেই। ১৮৮৮ সাল থেকে ১৯৯২, এই সময়ে ইংল্যান্ডের শীর্ষ লীগকে বলা হত ফার্স্ট ডিভিশনস।

প্রতি বছর ২০ ক্লাব নিয়ে শুরু হয় এই আসর। তবে এখন পর্যন্ত এই আসরে ৫১ টির মত ক্লাব অংশগ্রহণ করেছে। মুলত ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগ লীগ চ্যাম্পিয়নশিপের সেরা তিন ক্লাব সুযোগ পায় ইপিএল খেলার জন্য। আর ইপিএলের নিচের সারির তিন ক্লাবকে খেলতে হয় চ্যাম্পিয়নশিপ লীগ। যে কারণে সব মিলিয়ে ২০ ক্লাবের এই আসরে খেলেছে ৫১ ক্লাব। এর মাঝে ৭ ক্লাবের ভাগ্যে জুটেছে প্রিমিয়ার লীগের শিরোপা।

এর মাঝে ৫ ক্লাবকে বলা হয় ইপিএলের শীর্ষ পাচ ক্লাব। তারা হলো ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল ও চেলসি। এর মাঝে ম্যানচেস্টার ইউনাইটেড সর্বোচ্চ ১৩ বার পায় এই শিরোপা। আর সাম্প্রতিক দশকে দাপট দেখানো সিটির কপালে আটবার জোটে এই শিরোপার স্বাদ। লিভারপুল এই শিরোপা পায় মোট ১ বার, তিনবার পায় গানার্স খ্যাত আর্সেনাল। তবে এই আসরের একমাত্র অপরাজিত চ্যাম্পিয়ন তারা। এর বাইরে চেলসি মোট ৫ বার পায় এই শিরোপা। ১ বার করে শিরোপা পায় লেইসেস্টার ইউনাইটেড ও ব্লাকবোর্ন রোভার্স। লেইসেস্টার গত সিজনে দ্বিতীয় বিভাগ থেকে এবার সুযোগ পেয়েছে প্রিমিয়ার লীগে। আর ব্লাকবোর্ন অনেকদিন ধরেই খেলছেনা প্রিমিয়ার লীগ।

গত সিজনের পরে এই সিজনে প্রিমিয়ার লীগে সুযোগ পাচ্ছে তিন দল। প্রথমবারের মত এই লীগে অংশ নেওয়ার সুযোগ পেলো ইপসুইচ এফসি। এদের সাথে যুক্ত হলো সাবেক চ্যাম্পিয়ন লেইসেস্টার ইউনাইটেড। আর সাউথাম্পটন আবারো ফিরে এসেছে প্রিমিয়ার লীগের মঞ্চে। বিপরীতে গত সিজন থেকে রেলিগেটেড হয়ে গিয়েছে ৩ দল। তারা হলো লুটন টাউন, বার্নলি ও শেফিল্ড ইউনাইটেড।

সব মিলিয়ে ১৭ আগষ্ট শুরু হবে এবারের আসর। শীর্ষ ৫ দলের দিকে এবারো থাকবে বাড়তি নজর। দেখা যাক, হলান্ড, ব্রুনো, অডেগার্ড, ডি ব্রুইনা, সালাহদের লীগের শিরোপা যায় কার ঘরে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here