Homeআন্তর্জাতিকস্কালোনির দলে আসছেন চার তরুণ, থাকবেন লিওনেল মেসি

স্কালোনির দলে আসছেন চার তরুণ, থাকবেন লিওনেল মেসি

- Advertisement -spot_img

শেষবার মাঠে নেমেছিলেন কোপা আমেরিকার ফাইনালে। সেবার ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসিকে। এরপর থেকেই আছেন মাঠের বাইরে। কলম্বিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর এখনও ক্লাবের হয়ে মাঠে নামেননি লিওনেল মেসি৷ আর তাতে শঙ্কা ছিল, বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী ম্যাচে এলএম টেনকে পাওয়া নিয়ে। তবে সেই শঙ্কা দূর করলেন কোচ স্কালোনি, দিলেন সবুজ সংকেত। স্কালোনির সবুজ সংকেতে স্পষ্ট, দলে ফিরছেন লিওনেল মেসি।

তবে মেসির ফেরার চেয়েও চার তরুণের ব্যাপারে কথা বলেছেন স্কালোনি। আর্জেন্টিনার কোপা আমেরিকা দলে যে চার তরুণ না থাকলেও আগামী দিনে তাদের সুযোগ দিতে চান কোচ। আর সেখানে আগামী বিশ্বকাপ বাছাইপর্বের ২৬ সদস্যের স্কোয়াডে দেখা যেতে পারে এই চারজনকে।

এদের মাঝে সবচেয়ে পরিচিত নাম থিয়োগা আলমাদা। এই চারজনের মাঝে একমাত্র বিশ্বকাপজয়ীও তিনি। আমেরিকান লীগে নিজের জাত চিনিয়েছেন। এরপর আর্জেন্টিনার যুব দলের নেতৃত্ব দিয়েও হয়েছেন সফল। এই সিজনে এসেছেন ব্রাজিলের ক্লাব বোটাফিগোতে। আলমাদাকে নিয়ে যে আর্জেন্টিনা ভবিষ্যতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, সেটা এক ধরণের স্পষ্টই। আর সেখানে স্কালোনি দলে আবারো সুযোগ পেতে যাচ্ছেন তিনি। যদিও কোপা আমেরিকায় সুযোগ পেতে পারতেন তিনি যদি অলিম্পিকের হয়ে না খেলতেন।

আলমাদা ছাড়াও আছেন দুই পরিচিত মুখ মাতিয়াস সৌলে ও ফাকুন্দা বুনোত্তে। কোপা আমেরিকার পর অবসর নিয়েছেন ডি মারিয়া। তার জায়গায় দারুন বদলি হতে পারেন রোমার সৌলে।গত সিজনে লীগ সারির নিচের দল ফ্রোসাইনকে একাই টেনেছেন সৌলে। ফ্রোসাইনের হয়ে করেছেন ১১ গোল ও ৩ এসিস্ট। এর বাইরে আর্জেন্টিনার হয়েও ম্যাচ খেলেছেন, সেখানে দেখিয়েছেন নিজের ঝলক।সব মিলিয়ে তাই এই তরুণের উপর আস্থা স্কালোনির।

আস্থা আছে বুনোত্তেত উপর। ব্রাইটনের হয়ে নিয়মিত চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। আর্জেন্টিনা দলেও হয়েছিলেন নিয়মিত। আগামী দিনে এই খেলোয়াড়ের উপরও আস্থা আছে স্কালোনির। ফলে তাকে স্কোয়াডে ডাকছেন এই কোচ।

তবে এই তিনজনের সাথে অনেকটাই অপরিচিত মুখ ইকুই ফার্নান্দেজ। বাকি তিনজন তরুণ হলেও ইকুই ফার্নান্দেজ অভিজ্ঞ একজন খেলোয়াড়। আর্জেন্টিনার এই ডিফেন্সিভ মিডফিল্ডার খেলে থাকেন নিজ দেশের ক্লাব বোকা জুনিয়ার্সে। তবে আগামি সিজনে খেলবেন সৌদি আরবের ক্লাব আল কাদিশের হয়ে। এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পরীক্ষা করতে চান স্কালোনি।

সব মিলিয়ে এই চারজনের হতে পারে নতুন এক পরীক্ষা। এবার দেখা যাক, সুযোগ পেলে নিজেকে কতটা প্রমাণ করতে পারেন এই কয়েকজন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here