টেস্টে পাকিস্তানের বিপক্ষে কখনোই জিতেনি বাংলাদেশ, অথচ আজ পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাঠে দুর্দান্ত শুরু টাইগারদের।
টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। দিনের অনেকটা সময় বৃষ্টি হওয়ায় পেসাররা সুবিধা পাবেন, এমন আশাতেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে আজ বুধবার অধিনায়ককে ঠিক প্রমাণ করলেন পেসাররা। দ্রুতই তুলে নেন পাকিস্তানের তিন উইকেট।

প্রথম ইনিংসের চতুর্থ ওভারে বাংলাদেশকে সাফল্য এনে দেন হাসান মাহমুদ। পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিককে জাকির হাসানের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। মাত্র দুই রান আসে শফিকের ব্যাট থেকে। ক্রিজে থিতু হওয়ার আগেই শরিফুল ইসলামের শিকার হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছয় রান করা শানের ক্যাচ নেন লিটন দাস।
ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি বাবর আজমও। মাত্র দুই বল খেলে শরিফুলের বলে লিটনের তালুবন্দি হন বাবর। খুলতে পারেননি রানের খাতা। লিটনের দুর্দান্ত ক্যাচে ১৬ রান তুলতেই তিন উইকেট হারায় পাকিস্তান।

কিন্তু উড়তে থাকা বাংলাদেশীদের মাটিতে নামান ওপেনার সায়েম আইয়ুব আর সাউদ শাকেল।
লম্বা এক জুটি গড়েন এই দুই ব্যাটার।২৪ তম ওভারে গিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন সায়েম আইয়ুব।
এরপর ১৩৯ বলে যখন তাদের পার্টনারশিপ ৯৮ রান।তখন সায়েমকে আউট করে বাংলাদেশকে খেলায় ফেরায় হাসান মাহমুদ।আউট হবার আগে ঐ পাক ওপেনার করেন ৯৮ বলে ৫৬ রান।
এরপর সাউদ শাকেলের সাথে জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ানকে সঙ্গি করে আরো এক পার্টনারশিপ গড়ার পথে নিজের অর্ধশতক পুর্ন করেন শাকেল।
তবে এই ম্যাচে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রথম ৩৮ ওভারেও বল করতে দেখা যায়নি সাকিবকে। ৩৯তম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান।তার ২য় ওভার শেষে মাত্র ৪১ ওভারে শেষ হয় প্রথম দিনের খেলা।প্রথম দিন শেষে ৪ ওভারে ১৫৮ রান করেছে পাকিস্তান দল।




